মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

বড় জয়ে বার্সেলোনার বছর শুরু

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৭ পূর্বাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

লা লিগায় সর্বশেষ তিন ম্যাচে বার্সেলোনার  জয় হয়নি, হেরেছে দুটিতেই। এবার নতুন উদ্যমে কাতালানদের বছর শুরু হলো বড় জয়ের উৎসব দিয়ে। রবার্ট লেভান্ডফস্কির জোড়া গোলে বার্সা বার্বাস্ত্রোকে ৪-০ গোলে হারিয়েছে।

শনিবার (৪ঠা জানুয়ারি) রাতে কোপা দেল রে’র ৩২তম রাউন্ডে সফরকারী হিসেবে মাঠে নামে বার্সেলোনা। যেখানে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা প্রতিপক্ষের ওপর আধিপত্য রেখেই খেলেছে। তাদের দখলে বল ছিল প্রায় ৭৫ শতাংশ। লেভান্ডফস্কি ছাড়া বার্সার হয়ে একটি করে গোল করেছেন এরিক গার্সিয়া ও পাবলো তোরে। গোলের পাশাপাশি তোরে দুটি অ্যাসিস্টও করেছেন।

এদিন প্রতিপক্ষ বারবাস্ত্রোকে ম্যাচের শুরু থেকেই চাপের ওপর রাখে বার্সেলোনা। যার সুবাদে তারা ম্যাচে লিড নেয় ২১তম মিনিটে। রোনাল্ড আরাউহো ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে হেড দিয়ে পেনাল্টি স্পটের কাছে ঠেলে দিলে, গার্সিয়া আরেকটি হেডে সেটি জালে জড়িয়ে দেন। ৩১ মিনিটে পাবলো তোরেরর ফ্রি-কিকে পাওয়া বলে হেড দিয়ে লিড দ্বিগুণ করেন লেভান্ডফস্কি। 

আরো পড়ুন : মেসিকে প্রেসিডেন্ট পদক দিচ্ছে আমেরিকা

বিরতির পর ফিরে স্বাগতিকদের সুযোগ না দিয়ে ব্যবধান আরও বাড়ায় বার্সেলোনা। ৪৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেভান্ডফস্কি। তোরের রক্ষণচেরা পাস পেয়ে পোল্যান্ডের এই অভিজ্ঞ ফরোয়ার্ড ঠাণ্ডা মাথায় ফিনিশিং দেন। প্রতিপক্ষের দুর্বল রক্ষণকেই কাজে লাগিয়েছে বার্সা। ম্যাচের ৫৬ মিনিটেই আসে তাদের চতুর্থ গোলটি। বারবাস্ত্রো গোলরক্ষকের ভুলে বল পেয়ে সেটিকে জালের সাক্ষাৎ করান তোরে। বাকি সময়ে আর কেউ গোল না পাওয়া বার্সেলোনা ৪-০ স্কোর নিয়ে মাঠ ছাড়ে।

এস/  আই.কে.জে/


বার্সেলোনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250