বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের *** রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত *** ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা *** সম্পর্ক মেরামতে দিল্লি যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এখন ঢাকার পালা: সাবেক ভারতীয় হাইকমিশনার *** হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক, হামলা না করার প্রতিশ্রুতি *** ভারত কেন একই কথা বারবার বলছে *** সত্যিই কী মক্কায় ড্রোন হামলা চালিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা *** কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ *** শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৩ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কানাডার সরকার। দেশটির সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগে গতকাল বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে। অর্থাৎ উচ্চমাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে। আর বাংলাদেশের পার্বত্য তিন জেলায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক লাল চিহ্ন জারি করেছে কানাডার সরকার। অর্থাৎ পার্বত্য অঞ্চল ভ্রমণ নিষেধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে কানাডার নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়, ‘বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশজুড়ে হরতাল-অবরোধের কথা মাথায় রেখে এই দেশ ভ্রমণে উচ্চ মাত্রায় সতর্ক থাকুন। দেশটিতে যেকোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে যেতে পারে, যার আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে।’

পার্বত্য তিন জেলায় যেকোনো ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের কথা মাথায় রেখে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলুন।’

কানাডা বাংলাদেশ ভ্রমণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250