শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

এবার পবিত্র হজের খুতবা দেবেন যিনি

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

এ বছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম খতিব শায়েখ ড. মাহের আল মুয়াইকিলি। তিনি দীর্ঘ ১৭ বছর ধরে মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত বছর হজের খুতবার সহযোগী খতিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তাকে। সে বছর হজের খুতবার মূল দায়িত্ব পালন করেছেন সৌদি আরবের সিনিয়র উলামা কাউন্সিলের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ। কোনো কারণে শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ খুতবা দিতে না পারলে শায়েখ মাহের আল মুয়াইকিলির খুতবা দেওয়ার কথা ছিল।

সে বছর তার খুতবা দেওয়ার প্রয়োজন হয়নি। তবে এবার তিনি হজের খুতবা পড়ানোর দায়িত্ব পেলেন।

ড. শায়েখ মাহের আল মুয়াইকিলি ১৯৬৯ সালের জানুয়ারিতে পবিত্র মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি উম্মুল কোরা ও কিং সাউদ বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা অর্জন করেন। তিনি মদিনার টিচার্স ট্রেনিং কলেজ থেকে স্নাতক হন যেখানে তিনি গণিত অধ্যয়ন করেন এবং মক্কা মোকাররমায় শিক্ষক হিসেবে কাজ করতে যান। 

এরপর ড. মাহের মক্কার প্রিন্স আব্দুল মজিদ স্কুলে ছাত্র গাইড নিযুক্ত হন। তিনি ২০০৪ সালে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের আইনশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ব্যাখ্যায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। 

ড. মাহের উম্মুল কুরা ইউনিভার্সিটির কলেজ অফ জুডিশিয়াল স্টাডিজ অ্যান্ড রেগুলেশনের জুডিশিয়াল স্টাডিজ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন এবং গ্র্যাজুয়েট স্টাডিজ ও বৈজ্ঞানিক গবেষণার জন্য ভাইস ডিনের পদে অধিষ্ঠিত হন।

ড. মাহের মক্কা মোকাররমায় আল-আওয়ালি জেলার আল-সাদি মসজিদে খতিবের দায়িত্ব পালন করেন। 

তিনি ১৪২৬ এবং ১৪২৭ হিজরিতে পবিত্র রমজান মাসে মসজিদে নববীতে ইমাম হিসেবে নিযুক্ত হন। ১৪২৮ হিজরিতে রমজান মাসে পবিত্র মক্কার মসজিদুল হারামে তারাবি এবং তাহাজ্জুদ নামাজের ইমাম হিসেবে নিয়োগ পান। এরপর থেকে তিনি মসজিদুল হারামের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন।

ওআ/  আই.কে.জে

হজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250