শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট *** ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি *** আবু জাফর সূর্যকে আটকের নিন্দা, দ্রুত মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** ভারতে চার বছরে দল বদল করেছেন ১১১ সংসদ সদস্য, শীর্ষে নাগাল্যান্ড ও পশ্চিমবঙ্গ *** পাকিস্তানে নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১

পদ্মার এক ইলিশ ৮৫০০ টাকায় বিক্রি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ পূর্বাহ্ন, ৫ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাজবাড়ীতে পদ্মা নদীতে প্রায় দুই কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়ে। মঙ্গলবার (৪ই জুন) বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে সাড়ে আট হাজার টাকায় মাছটি বিক্রি হয়েছে।

এর আগে ভোরে উপজেলার সীমান্তবর্তী বেতকা-রাখালগাছি এলাকায় কৃষ্ণ হালদারের জালে বড় পাঙাশের সঙ্গে মাছটি ধরা পড়ে। পরে ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাজাহান শেখ সাড়ে ৮ হাজার টাকায় ইলিশ এবং ১৯ হাজার টাকায় পাঙাশটি কেনেন।

আরো পড়ুন : ফেনীতে বসতবাড়ি থেকে ৪০ বোতল বিদেশি মদ উদ্ধার

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট–সংলগ্ন শাজাহান শেখের শাকিল-সোহান মৎস্য আড়তে দেখা যায়, ইলিশসহ কয়েকটি মাছ বিক্রির জন্য কর্কশিট ঝুড়িতে বরফজাত করে সাজিয়ে রাখা হয়েছে। মাপ দিয়ে দেখা যায়, বড় ইলিশটির ওজন ১ কেজি ৯৮০ গ্রাম। আর যে কয়েকটি ইলিশ ছিল, সেগুলোর ওজন এক কেজি থেকে দেড় কেজির মধ্যে। পাঙাশ মাছটির ওজন ১৩ কেজি ৭০০ গ্রাম।

শাকিল-সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারী শাজাহান শেখ জানান, পদ্মা নদীর মাছের চাহিদা সব সময় বেশি থাকে। আর দুই কেজি ওজনের ইলিশ মাছ হলে তো কথাই নেই। দুই কেজি ওজনের ইলিশটি ৪ হাজার ২৬০ টাকা কেজি দরে ৮ হাজার ৫০০ টাকায় কেনেন তিনি। আর ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের পাঙাশ মাছটি কেনেন ১ হাজার ৩৮০ টাকা কেজি দরে ১৮ হাজার ৯০০ টাকায়।

শাজাহান শেখ বলেন, বিভিন্ন স্থানে যোগাযোগ করি। দুপুরের দিকে ঢাকার লালমাটিয়া এলাকার এক ব্যবসায়ী ইলিশ ও পাঙাশ মাছটি কিনে নেন।

এস/  আই.কে.জে


 

ইলিশ পদ্মা নদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই

🕒 প্রকাশ: ০৮:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

🕒 প্রকাশ: ০৮:৩৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250