বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

যে দেশের মানুষ স্মার্টফোনে সবচেয়ে বেশি সময় কাটান!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

সারাক্ষণ স্মার্টফোনে বুঁদ হয়ে থাকছেন? কখনো সোশ্যাল মিডিয়া, কখনো নাটক-সিনেমা দেখা, কিংবা বই পড়া। এখন সব কিছুই হচ্ছে স্মার্টফোনে। হাতে থাকা স্মার্টফোন দিয়েই বাসার বিদ্যুৎ, গ্যাসের বিল দিতে পারছেন ঘরে বসেই। স্মার্টফোনে কাজের শেষ নেই।

ছোট থেকে বৃদ্ধরা সবাই ব্যবহার করছেন স্মার্টফোন। ছোটদের পড়াশোনা শেখানোর ভারও স্মার্টফোনের কাঁধেই। ফোনেই বিভিন্ন ভিডিও দেখে শিশুরা পড়া শিখছে। বড়রা খবর দেখা, সিনেমা, নাটক দেখা কিংবা কারো সঙ্গে যোগাযোগ সব কিছুর জন্যই আছে স্মার্টফোন। তবে জানেন কি কোন দেশের মানুষরা সবচেয়ে বেশি স্মার্টফোন ব্যবহার করেন?

ইওয়াই এবং এফ আইসিসিআইর করা সমীক্ষায় দেখা গেছে কোন দেশের মানুষ মোবাইলের বিভিন্ন অ্যাপে কতক্ষণ সময় কাটায়। এই তালিকায় শুরুতেই আছে ইন্দোনেশিয়া। তাদের সমীক্ষায় দেখা যায়, ইন্দোনেশিয়ার মানুষ সারাদিনে বিভিন্ন অ্যাপে গড়ে ৬.১ ঘণ্টা সময় কাটান।

আরো পড়ুন : একটি মুরগির দাম ৩ লাখ টাকা!

তালিকার দ্বিতীয় স্থানে আছে থাইল্যান্ড। সে দেশের মানুষ বিভিন্ন অ্যাপের পেছনে সারাদিনে গড়ে ব্যয় করেন ৫.৬ ঘণ্টা। তৃতীয় স্থানে রয়েছে মেসির দেশ আর্জেন্টিনা। এখানকার মানুষ সারাদিনে ৫.৩ ঘণ্টা সময় কাটান মোবাইল অ্যাপে।

সৌদি আরবের নাগরিকরাও মোবাইলের পেছনে সারাদিনে ব্যয় করেন ৫.৩ ঘণ্টা সময়। তারা রয়েছেন এই তালিকার চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। সাম্বার দেশের মানুষ দিনের মধ্যে প্রায় ৫ ঘণ্টা মোবাইল ঘেঁটেই কাটিয়ে দেন।

এছাড়া সমীক্ষায় আরও দেখা যায়, গড়ে একজন ব্যক্তি প্রতিদিন তাদের ফোনে ৪ ঘণ্টা ৩৭ মিনিট সময় ব্যয় করেন। লোকেরা প্রতিদিন তাদের ফোন ৫৮ বার চেক করে। প্রায় ৫২ শতাংশ ফোন চেক হয় কাজের সময়। ফলে স্ক্রিন টাইম বেশি হওয়ার কারণে কাজে বিঘ্ন ঘটে।

সূত্র: হারমনি হেলথকেয়ার আইটি, রেসকিউ টাইম, এক্সপ্লোডিং টাইম

এস/ আই.কে.জে/


স্মার্টফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250