শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের ৮৭ হাজার ১৫৭ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ২রা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

চলতি বছর ২৯শে এপ্রিল থেকে এখন পর্যন্ত ২২৪টি ফ্লাইটে হজ ব্যবস্থাপনা দলের সদস্যসহ মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ অফিস। আরবি চন্দ্র ক্যালেন্ডার অনুসারে, এ বছর ৫ই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

হজ অফিস বুলেটিনের তথ্য অনুযায়ী, গতরাত পর্যন্ত সৌদি আরবে মোট ১৭ হজযাত্রী বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত ১৭২ হজযাত্রী সৌদি আরবের সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ৩৭ জন ভর্তি রয়েছেন।

এতে আরো জানানো হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক গতকাল রোববার (১লা জুন) মক্কা হজ মেডিকেল সেন্টার পরিদর্শন করেন। এ সময় তিনি হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও চিকিৎসার অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসকদের যথাযথ সেবা নিশ্চিত করতে নির্দেশনা দেন।

হজ ব্যবস্থাপনায় অংশ হিসেবে হজযাত্রীদের জন্য স্বয়ংক্রিয় চিকিৎসা কার্ড ইস্যু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সচিব। চলতি বছর মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজ পালন করছেন। তাদের মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নিয়েছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হজ অফিসের পরিচালক এম লোকমান হোসেন জানান, এ বছর মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৭০টি।

তিনি আরো জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্স ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন এবং রিয়াদভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্স ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ হজযাত্রী পরিবহন করেছে।

লোকমান হোসেন বলেন, 'সরকারের আন্তরিক প্রচেষ্টায় ঢাকায় সৌদি দূতাবাস প্রত্যেক হজযাত্রীর পাসপোর্টের বিপরীতে ভিসা ইস্যু করেছে।' এর আগে মক্কায় হজ অফিসের পক্ষ থেকে হজযাত্রীদের মাঝে মিনা ও আরাফাতের মানচিত্র বিতরণ করা হয়। সেটি প্রস্তুত করেছে মক্কা আইটি হেল্পডেস্ক।

উল্লেখ্য, গত ২৯শে এপ্রিল ৩৯৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হবে আগামী ১০ই জুন। চলবে ১০ই জুলাই পর্যন্ত।

এইচ.এস/

হজযাত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250