বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা

স্বয়ংক্রিয়ভাবেই হবে স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তারা এইচআরএম হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধা ও যোগ্যতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এখন থেকেই পদোন্নতি পাবেন। এর ফলে এখন থেকে কোনো ধরনের আবেদনের প্রয়োজন নেই। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের নিকট থেকে আবেদন গ্রহণ না করে হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধাক্রম ও অন্যান্য যোগ্যতা অনুসারে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত তালিকা মোতাবেক পদোন্নতি প্রদানের সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে।

আরও পড়ুন: ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিলেন পুতুল

বিজ্ঞপ্তিতে কর্মকর্তদের পদোন্নতির জন্য হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধাক্রম ও অন্যান্য যোগ্যতা অনুসারে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত তালিকা স্বাস্থ্য সেবা বিভাগে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করার কথাও জানানো হয়। 

এসকে/ 

স্বাস্থ্য মন্ত্রণালয় পদোন্নতি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250