রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

বাবা হারিয়ে পরীক্ষা দেওয়া রিপা’র এসএসসি জয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৮ পূর্বাহ্ন, ১৩ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

আনোয়ারার রায়পুর ইউনিয়ন বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিপা আক্তার। চলতি বছর যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিল তখন বাবা হারায় সে। তবুও বাকি পরীক্ষায় অংশ নেয়। বাবার মৃত্যুশোক নিয়ে পরীক্ষা দেয়া রিপা জিপিএ ৪.৯৪ পেয়ে এসএসসি পাস করেছে। 

রিপা আক্তার গণমাধ্যমকে বলে, সেদিন ৩ ঘণ্টার পরীক্ষা দিতে অনেক কষ্ট হয়েছিল। বাড়ি ফেরার আগেই বাবাকে কবর দেওয়া হয়। এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষায় জিপিএ ৪.৯৪ পেয়েছি। বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন।  

রায়পুর ইউনিয়ন বহুমুখি উচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বাবাকে হারিয়ে প্রতিকূল অবস্থায় রিপা আক্তার এসএসসি পাস করেছে। সে আরো এগিয়ে যাক-এটাই প্রত্যাশা।

আরো পড়ুন: ৫৭ বছরে এসএসসি পাস পুলিশ কনস্টেবল ছামাদের, হতে চান চিকিৎসক

গত ২১শে ফেব্রুয়ারি রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রিপার বাবা আহমদ নবী (৪৫) মারা যান। ২২শে ফেব্রুয়ারি বেলা ১১টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সেদিন রিপা তার বাবার মরদেহ ঘরে রেখে বটতলী এসএম আউলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। 

এইচআ/ আই.কে.জে/ 

এসএসসি জয় বাবার শোক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250