শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী *** শেখ হাসিনার বিষয়টি ঢাকা ও দিল্লির ওপর ছেড়ে দিল ওয়াশিংটন, তারেক রহমানের প্রতি আস্থার ইঙ্গিত *** জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ *** স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে যা গন্ডগোল, তা কোর্টে নির্ধারণ হবে: স্বাস্থ্যমন্ত্রী *** মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: এমপির সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে যা বলল ডিএমপি *** জাসদের কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক নেতা-কর্মী আটক *** জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক *** মিরপুরে স্বাস্থ্যসেবাকেন্দ্রের গেটে ত্রিপল টানিয়ে চলছে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা *** স্বাস্থ্যসেবাকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি ছিল কি না, তদন্ত হচ্ছে: ডিএমপি কমিশনার

নকল পণ্য উৎপাদন: সাত প্রতিষ্ঠানকে জরিমানা সাড়ে ১৪ লাখ টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

নকল কসমেটিকস, বৈদ্যুতিক তার, মোবাইলের ব্যাটারি এবং মবিল উৎপাদন, মজুত ও বিক্রির দায়ে ঢাকার কেরাণীগঞ্জ ও বংশাল এলাকার ৭টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এম. জে. সোহেল জানান, বেশ কিছুদিন ধরে অসাধু ব্যবসায়ীরা নকল কসমেটিকস, মোবাইলের ব্যাটারি এবং মবিল উৎপাদন, মজুত ও বাজারজাত করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে রোববার (৩০শে জুন) দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি দল ঢাকার কেরাণীগঞ্জ ও বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে।

আরো পড়ুন: মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, জরিমানা ১৪ হাজার টাকা

বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাজহারুল ইসলাম। 

এসময় ভ্রাম্যমাণ আদালত উল্লিখিত এলাকায় নকল কসমেটিকস, মোবাইলের ব্যাটারি এবং মবিল উৎপাদন, মজুত ও বিক্রির অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে মোট সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করেন। এরমধ্যে জনসন বেবি লোশনের নকল কারখানাকে দেড় লাখ টাকা, ময়ূর ডিটারজেন্ট পাউডারকে দেড় লাখ টাকা, এম সি ভি. টেলিকমকে ৫০ হাজার টাকা, গ্লোরি জাফরান বিউটি সোপকে দুই লাখ টাকা, ফাইম ক্যাবলকে দুই লাখ টাকা, এ আর এন্টারপ্রাইজকে ৫ লাখ টাকা ও সানসিল্ক, ডাভ শ্যাম্পু নকল টিউব তৈরি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেন।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আনুমানিক ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের নকল কসমেটিকস জব্দ ও ধ্বংস করা হয়।

এইচআ/  

র‌্যাব নকল পণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়টি ঢাকা ও দিল্লির ওপর ছেড়ে দিল ওয়াশিংটন, তারেক রহমানের প্রতি আস্থার ইঙ্গিত

🕒 প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

পুলিশ পরিচয়ে ছেলের কণ্ঠ নকল, বাবার কাছ থেকে টাকা হাতিয়ে গ্রেপ্তার ২

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250