রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের *** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি

অধিনায়কত্ব পেলেন ঋষভ পন্ত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫২ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

অবশেষে জল্পনা কল্পনা সত্যি করে লখনৌয়ের নেতৃত্ব পেলেন ভারতীয়  উইকেটকিপার ব্যাটার  ঋষভ পন্ত। 

সোমবার (২০শে জানুয়ারি) পন্তকে পাশে নিয়ে ঘোষণা করলেন দলের মালিক সঞ্জীব গোয়েন্‌কা।

২০২২ সাল থেকে আইপিএলে খেলা শুরু করার পর থেকে কেএল রাহুলই ছিলেন লখনৌর দলনেতা। তবে গত মৌসুমে হায়দরাবাদ ম্যাচে হারের পর গোয়েন্‌কা প্রকাশ্যে ভর্ৎসনা করেন রাহুলকে। ওই ঘটনার পরই বোঝা গিয়েছিল, রাহুলের দল ছাড়া সময়ের অপেক্ষা। সেটাই হয়েছিল শেষমেশ। গত নিলামে রাহুলকে ছেড়ে দিয়ে পন্তকে দলে টানার পর এবার তাকেই অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হলো।

আরো পড়ুন : বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস গড়লো নাইজেরিয়া

পছন্দের ১৭ নম্বর জার্সিই নতুন দলে পাচ্ছেন পন্ত। তার নাম লেখা জার্সিতে খোদাই করা রয়েছে ‘ক্যাপ্টেন’ শব্দটিও। পন্তকে পাশে নিয়ে সেই জার্সি প্রকাশ্যে আনেন গোয়েন্‌কা এবং দলের মেন্টর ‌জহির খান। দায়িত্ব নিয়ে পন্ত বলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য সঞ্জীব স্যার, জহির ভাইকে ধন্যবাদ। লখনৌয়ের হয়ে সব সময় ২০০ শতাংশ দেওয়ার চেষ্টা করবো।’

দিল্লিতে খেলার সময় শেষ তিন বছর অধিনায়ক ছিলেন পন্তই। ২০২৩ সালে চোটের কারণে খেলতে পারেননি। ফলে লখনৌ যে অধিনায়ক হিসেবে তার নামই ঘোষণা করতো তা নিয়ে সন্দেহ থাকার কথা ছিল না। তবে নিকোলাস পুরানেরও অধিনায়ক হওয়ার সম্ভাবনা ছিল। তাকে টেক্কা দিয়েছেন পন্ত।

আইপিএলে প্রথম দু’বছর প্লে-অফের যোগ্যতা অর্জন করলেও গত মৌসুমে প্রথম চারে শেষ করতে পারেনি তারা। গত বছর ৮ই মে আইপিএলে খেলা ছিল হায়দরাবাদ এবং লখনৌয়ের।

এস/কেবি

ঋষভ পন্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250