শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস গড়লো নাইজেরিয়া

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

ক্রিকেটের জন্য নাইজেরিয়া একেবারেই অপরিচিত। প্রথমবারের মতো সেই দেশটির ক্ষুদে নারী ক্রিকেটাররা এসেছেন আইসিসি অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে। আর প্রথম আসরেই বড় এক অঘটনের জন্ম দিয়ে ফেলেছে তারা। নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তারা হারিয়ে দিয়েছে ২ রানের ব্যবধানে। নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয়টা তুলে নিয়েছে দলটা। প্রথম দুই ম্যাচ শেষে এখনো তারা বিশ্বকাপে অপরাজিত! 

আরো পড়ুন : জয়ের দ্বারপ্রান্তে গিয়েছিল বাংলাদেশ

মালয়েশিয়াতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটা নেমে আসে ১৩ ওভারে। শুরুতে ব্যাট করতে নেমে নাইজেরিয়া অধিনায়ক পিটি লাকি আর লিলিয়ান উডের অবদানে ভর করে ৬ উইকেট খুইয়ে তোলে ৬৫ রান। পিটি লাকি করেছেন ১৮ রান। আর ২৫ বলে ১৯ রান লিলিয়ান উডের। 

জবাবে নিউজিল্যান্ডের ওপেনার কেট আরউইন ফিরে যান একেবারে ইনিংসের প্রথম বলে। অন্য ওপেনার এমা ম্যাকলয়েড সে ওভারের তৃতীয় বলে আউট হন উসেন পিসের শিকার হয়ে। ইভ ওল্যান্ড, আনিকা টডেরা মোটামুটি রানের দেখা পেলেও ডট বলের কারণে চাপ বেড়েছে বারবার। মাঝে ১৭ রানের ব্যবধানে ৩ উইকেট চলে গেলে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। 

শেষ দুই ওভারে দলটার দরকার ছিল ১৭ রান। সে ওভারে নিউজিল্যান্ড অধিনায়ক টাশ ওয়েকেলিনের ব্যাটে আসে ৮ রান। শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল তাদের। তবে উদেহর ওভারে ৬ রানের বেশি তুলতে পারেনি কিউইরা। শেষ পর্যন্ত ২ রানের জয় পায় নাইজেরিয়া। 

এস/কেবি

নাইজেরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250