রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৫

#

রাজস্থানের অনুপগড়ে একটি সামরিক ঘাঁটিতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ছবি: পিটিআই

সন্ত্রাসবাদ সমর্থন বন্ধ না করলে মানচিত্র থেকে পাকিস্তানের অস্তিত্ব মুছে ফেলার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, যদি পাকিস্তান মানচিত্রে তাদের অবস্থান ধরে রাখতে চায়, তবে তাদের অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার (৩রা অক্টোবর) রাজস্থানের অনুপগড়ে একটি সামরিক ঘাঁটিতে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন জেনারেল দ্বিবেদী।

পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদদে জঙ্গিগোষ্ঠী পোষার অভিযোগ করে তিনি বলেন, ‘ইসলামাবাদ যদি সন্ত্রাস রপ্তানি বন্ধ না করে, তবে অপারেশন সিঁদুরের দ্বিতীয় সংস্করণ আর বেশি দূরে নয়। এবার ভারতীয় বাহিনী কোনো দয়া দেখাবে না।’

জেনারেল দ্বিবেদী বলেন, ‘আমরা অপারেশন সিঁদুরে (১.০) যে দয়া দেখিয়েছি, আর তা দেখাব না। এবার আমরা এমন কিছু করব, যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করাবে যে তারা তাদের ভৌগোলিক অবস্থান ধরে রাখতে চায় কি না। যদি পাকিস্তান মানচিত্রে নিজেদের স্থান ধরে রাখতে চায়, তবে অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।’

তিনি ভারতীয় সেনাসদস্যদেরও প্রস্তুত থাকতে বলেছেন। সেনাপ্রধান বলেন, ‘ভগবানের ইচ্ছা থাকলে, আপনারা শিগগির একটি সুযোগ পাবেন। শুভকামনা রইল।’

জেনারেল দ্বিবেদীর এমন হুঁশিয়ারির আগে আজ সকালে বিমানবাহিনীর প্রধান এ পি সিং মন্তব্য করেন, গত মে মাসে অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বাহিনী আমেরিকার তৈরি এফ-১৬ এবং চীনের জেএফ-১৭সহ চার থেকে পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল।

সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী বলেন, অপারেশন সিঁদুরের সময় ভারতের লক্ষ্য ছিল কোনো নিরীহ জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই অভিযানের মূল লক্ষ্য ছিল সন্ত্রাসীদের গোপন আস্তানা, প্রশিক্ষণ কেন্দ্র এবং তাদের মাস্টারমাইন্ডদের নিশ্চিহ্ন করা।

উপেন্দ্র দ্বিবেদী ভারতের সেনাপ্রধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250