রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

এবার পদত্যাগ করলেন বিএসএমএমইউ‘র ভিসি ডা. দীন মো. নূরুল হক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

উপ-উপাচার্যের পর এবার পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর নিজেই পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন তিনি।

রোববার (১৮ই আগস্ট) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দীন মো. নূরুল হক।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতিতে আমি মনে করছি আমার আর এই পদে থাকা উচিত হবে না। তাই নিজেই পদত্যাগপত্র স্বাক্ষর করে মন্ত্রণালয়ে গিয়ে দিয়ে এসেছি। 

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত প্রধান বিচারপতির সাক্ষাৎ

দীন মো. নূরুল হক বলেন, আমি জোর করে থাকতে চাই না, সেটি করাও আমার জন্য উচিত হবে না। এই বিশ্ববিদ্যালয়ে আমি সম্মান নিয়ে এসেছিলাম, এখনও সম্মান নিয়েই আমি চলে যাচ্ছি। তবে সবসময়ই চাইব আমার শুরু করা কাজগুলো যেন সফলভাবে সমাপ্ত হয় এবং এই বিশ্ববিদ্যালয় আরও অনেকদূর এগিয়ে যায়।

চলতি বছরের ১১ই মার্চ অধ্যাপক ডা. দীন মো. নূরুল হককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রসঙ্গত, দেশব্যাপী চক্ষু রোগী ও চক্ষু বিশেষজ্ঞদের কাছে খুবই প্রিয় ও সুপরিচিত নাম অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। তার জন্মস্থান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী এলাকায়। তিনি পাকুন্দিয়া এলাকার মানুষের কাছে ‘ননী ডাক্তার’ নামে পরিচিত। অত্র অঞ্চলের সবাই তাকে ননী ডাক্তার হিসেবেই চেনে।

এসি/ আই.কে.জে/

বিএসএমএমইউ ভিসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250