শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন *** ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন

স্থানীয় সরকারমন্ত্রীর সাথে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এজেন্সির চেয়ারম্যানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম মঙ্গলবার (৩০শে এপ্রিল) চীন সফরকালে বেইজিংয়ে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এজেন্সির চেয়ারম্যান লু জাহুয়ি এর সাথে এক বৈঠকে মিলিত হন। 

বৈঠকে বাংলাদেশ সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়নে চায়না সরকারের পক্ষ থেকে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। বিশেষ করে, নগর ও গ্রামাঞ্চলের উন্নয়নে চায়নার অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও বৈঠকে পৌরসভার অবকাঠামো নির্মাণ, নগর বর্জ্য-ব্যবস্থাপনা এবং নগর ও গ্রামীণ স্থানীয় সরকার ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা বিনিময় এর উপর গুরুত্ব আরোপ করা হয়। তাছাড়া নগর ও গ্রামাঞ্চলে জনগণের জীবনমান উন্নয়নে স্থানীয় সরকার ব্যবস্থাপনা উন্নত করার বিষয়ে বৈঠকে সবিস্তারে আলোচনা করা হয়।

বৈঠকে চাইনিজ প্রেসিডেন্ট সি জিনপিং অক্টোবরে ২০১৬ তে বাংলাদেশে ভ্রমণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই ২০১৯ চায়না ভ্রমণের বিষয় উল্লেখ করে বলা হয়, উভয় নেতার দুদেশ সফরের ফলে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরো সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে।

আরও পড়ুন: বৃক্ষরোপণে ন্যাশনাল গাইডলাইন্স প্রণয়নের নির্দেশ পরিবেশমন্ত্রীর

বৈঠকে আরো উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, মন্ত্রীর একান্ত সচিব মো. নাসির উদ্দিন, বাংলাদেশ এম্বাসি, বেইজিং এর ইকোনমিক কাউন্সিলর মো. মমিনুল হক ভূঁইয়া।

বৈঠক শেষে স্থানীয় সরকার মন্ত্রী বেইজিং এ চায়না মেকানিকাল ইঞ্জিনিয়ারিং করপোরেশন পরিদর্শন করেন এবং পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পের উপর মন্ত্রীকে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

এসকে/ এএম/ 

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম চায়না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

🕒 প্রকাশ: ১২:৩৯ পূর্বাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১১:১৭ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০

🕒 প্রকাশ: ১০:০৪ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250