বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা

দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। বিশেষ এই প্রেক্ষাপটে ওই বছরের ৮ই আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়। তারপর অতিবাহিত হয়েছে দেড় বছর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর আজ মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) প্রথমে শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা, পরে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা।

এর মাধ্যমে দেড় বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার পেল বাংলাদেশ। চব্বিশের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর অনেক চড়াই-উতরাই পার হতে হয়েছে বাংলাদেশকে। অবশেষে ২০২৫ সালের ২৫শে ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে দীর্ঘ ১৭ বছর লন্ডনে থাকতে বাধ্য হন তিনি। তারেক রহমান দেশে ফিরতে না ফিরতেই ৩০শে ডিসেম্বর মারা যান তার মা বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

তবে মাতৃশোক কাটিয়ে ওঠার আগেই রাজনীতির মাঠে নেমে পড়তে হয় তারেক রহমানকে। অবশেষে আসে সেই বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচনের দিন। ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি এবং জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে।

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছে। আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের ফল ঘোষণা করা হয়নি। আর একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে একটি আসনে নির্বাচন হয়নি।

একই দিন জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংস্কারে গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্যমতে, গণভোটে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার ‘হ্যাঁ’ এবং ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার জন ভোটার ‘না’ ভোট দিয়েছেন।

তবে আজ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ অনুসারে, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবেন।

সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন। তবে বিএনপি বলেছে, বিষয়টি সংবিধানে নেই। তারা পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। এ কারণে সংসদ সচিবালয়ের প্রস্তুতি থাকার পরেও বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠিত হয়নি।

এদিকে বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় কিছু সময়ের জন্য এক ধরনের জটিলতার সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ সদস্যরা।

এরপর বিকেলে শপথ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা। এর মাধ্যমে বাংলাদেশ দেড় বছর পর আবারও জনগণের ভোটে নির্বাচিত সরকার পেল।

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250