শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

ওয়ালটনের মেগা ডিল অফারে কম্পিউটার ও ই-বাইক কিনে মিলবে ক্যাশভাউচার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৬

#

ওয়ালটনের কম্পিউটার পণ্য ও তাকিওন ই-বাইক কিনে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার এবং বিভিন্ন পণ্যে ক্যাশব্যাক সুবিধা পাবেন ক্রেতারা। ‘ওয়ালটন কম্পিউটার মেগা ডিল অফার’ ও ‘তাকিওন ই-বাইক মেগা ডিল অফার’ উপলক্ষে এ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি জানায়, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব ওয়ালটন প্লাজা, অনলাইন বিক্রয়মাধ্যম ই-প্লাজা এবং ওয়ালটনের ওয়েবসাইট থেকে কম্পিউটার পণ্য, তথ্যপ্রযুক্তি সরঞ্জাম ও ই-বাইক কিনলে এসব সুবিধা পাওয়া যাবে।

অফারের আওতায় ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান কম্পিউটার, ট্যাবলেট, প্রিন্টার, মনিটর, স্পিকারসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি পণ্য কিনে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়া যাবে। এছাড়া কম্পিউটার পণ্যে এক হাজার ৫০০ থেকে আট হাজার টাকা এবং তাকিওন ই-বাইক কিনে আট হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে।

ওয়ালটন কম্পিউটার পণ্যের প্রধান ব্যবসা কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ বলেন, আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করাই ওয়ালটনের লক্ষ্য। এ লক্ষ্যেই কম্পিউটার পণ্য ও ই-বাইক কেনায় ক্যাশভাউচার ও ক্যাশব্যাক সুবিধা দেওয়া হচ্ছে।

তিনি জানান, পণ্য কেনার পর স্বয়ংক্রিয় বার্তার মাধ্যমে গ্রাহকদের প্রাপ্ত ক্যাশভাউচার বা ক্যাশব্যাকের পরিমাণ জানিয়ে দেওয়া হবে। পরে সংশ্লিষ্ট বিক্রয়কেন্দ্র থেকে সেই সুবিধা গ্রহণ করা যাবে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, এ কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের তথ্যপ্রযুক্তি সরঞ্জাম ও আনুষঙ্গিক পণ্যও রয়েছে। বর্তমানে ওয়ালটনের তাকিওন ব্র্যান্ডের আটটি মডেলের ই-বাইক বাজারে রয়েছে, যার মূল্য ৭৮ হাজার ৭৫০ টাকা থেকে এক লাখ ৬৯ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত।

ওয়ালটন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250