রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

নারকেল তেলও কমাবে ওজন!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ পূর্বাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

চুলের যত্নে, মাথা ঠান্ডা রাখতে হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে নারকেল তেল। জানেন তো, ওজন কমাতেও কার্যকর নারকেল তেল। নারকেল তেল শরীরের ফ্যাটকে বার্ন করতে সহায়তা করে ও ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন ই, অ্যান্টি অক্সিডেন্টস এবং পলিফেনল সমৃদ্ধ এই নারকেল তেল হরমোনের  ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

ওজন কমানোর জন্য রান্নায় অতিরিক্ত ভার্জিন নারকেল তেল ব্যবহার করতে হয়। এতে স্যাচুরেটেড ফ্যাট থাকে না, ফলে কোলেস্টেরলের মাত্রা এবং ওজন বাড়ে না। নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড আমাদের হজমশক্তি বাড়ায়।

আরো পড়ুন : শীতে নিজেকে গরম রাখবেন কীভাবে?

ওজন কমাতে হলে ডায়েটে প্রচুর সবজি রাখুন। আর এই সবজিগুলো রান্না করুন নারকেল তেলে। মনে রাখবেন, খুব বেশি তেল দিতে হবে না, মাঝারি এক বাটি সবজি রান্নায় মাত্র এক টেবিল চামচই যথেষ্ট।

এছাড়া সকালের চা বা কফিতে এক ফোঁটা নারকেল তেল দিন।

ক্রীড়াবিদদের পারফরম্যান্স ভালো করতে ও ফিট থাকতে নিয়মিত নারকেল তেল খান। আর এজন্য বাজারে প্রচুর স্পোর্টস বার এবং পানীয় পাওয়া যায়। যার মধ্যে নারকেল তেল রয়েছে।

নারকেল তেল স্বাস্থ্যের জন্য ভালো, তবে এর অর্থ এই নয় যে আপনি যা চান তাই পাবেন। ওজন কমাতে চাইলে নিয়মিত ব্যায়াম, পরিমিত খাওয়া ও পর্যাপ্ত বিশ্রামও নিতে হবে।  

এস/  আই.কে.জে


নারকেল তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250