মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

খুব সহজে ঘরেই তৈরি করুন কাঁচা আমের আচার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমানে বাজারেই বোতলে করে কাঁচা আমের আচার বিক্রি করা হয়। এতে অবশ্য শরীরের উপকার কিছু হয় না। কারণ এ ধরনের আচারে অতিরিক্ত সুগার থাকে। এটি শরীরের জন্য ক্ষতিকর। আবার দীর্ঘদিন এই আচার সংরক্ষণ করতে প্রচুর প্রিজারভেটিভও মেশানো হয়। ফলে শরীরের ক্ষতি হতে পারে। তাই চাইলে খুব সহজে ঘরেই তৈরি করুন কাঁচা আমের আচার। রইলো রেসিপি-

কাঁচা আমের আচার তৈরির উপকরণ

১. কাঁচা আম ৫-৬টি

২. আস্ত সরিষা

৩. মৌরি

৪. মেথি

৫. জিরা

৬. রসুন বাটা

৭. আদা বাটা

৮. লাল মরিচের গুঁড়া

৯. হলুদ গুঁড়া

১০. লবণ পরিমাণমতো

১১. সরিষার তেল ও

১২ চিনি।

আরো পড়ুন : গরমে আরাম পেতে খান আম পান্না!

কাঁচা আমের আচার তৈরির পদ্ধতি

প্রথমে একটি পাত্রে কাঁচা আমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এক চামচ লবণ মিশিয়ে আলাদা করে রাখতে হবে। অন্তত চার পাঁচ ঘণ্টা এভাবে রাখতে হবে।

লবণ মাখানো থাকলে আম থেকে বাড়তি পানি বেরিয়ে যাবে। ওই পানি ফেলে দিতে হবে। এবার ব্লেন্ডারে আচার তৈরির মসলা বানাতে হবে।

এজন্য আস্ত সরিষা, মৌরি, মেথি, জিরা ভালো করে মিক্স করে নিতে হবে। এবার একটি কাচের পাত্রে আমের টুকরো দিয়ে তার মধ্যে রসুন বাটা, আদা বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, বেটে রাখা মসলা দিতে হবে।

পরে লবণ, সরিষার তেল, অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার কাচের বয়ামের মুখ বন্ধ করে রেখে দিন রোদে। টানা সাতদিন এটি রোদে রাখতে হবে।

প্রতিদিন রোদে দেওয়ার আগে নেড়ে নিতে হবে ভেতরের আমগুলো। সাতদিন এভাবে রোদে থাকলেই তৈরি হয়ে যাবে কাঁচা আমের আচার।

আচার তৈরি হলে এটিকে সংরক্ষণও করতে হয় সঠিক নিয়মে। একটি ঠান্ডা ও অন্ধকার জায়গায় আচার সংরক্ষণ করতে হবে। ফ্রিজেও আচার রাখতে পারেন। অন্তত এক বছর এভাবে আচার সংরক্ষণ করা যায়।

এস/ আই.কে.জে/

রেসিপি কাঁচা আমের আচার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250