শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি দিচ্ছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ৬ই মে ২০২৬

#

ফাইল ছবি

এক হৃদয়বিদারক আবহে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) তাদের দুই মেধাবী শিক্ষার্থী জামিল লিমন এবং নাহিদা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরাল ডিগ্রি দেওয়ার ঘোষণা দিয়েছে। গত এপ্রিলে নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া এই দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মেধা ও পরিশ্রমকে সম্মান জানাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

২০২৬ সালের স্প্রিং গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের অংশ হিসেবে প্রায় ৮ হাজার শিক্ষার্থীর সঙ্গে নাহিদা ও জামিলকেও এই সম্মাননা দেওয়া হবে। বৃহস্পতিবার (৭ মে) থেকে রোববার (১০ মে) পর্যন্ত চলমান এই সমাবর্তন অনুষ্ঠানের প্রতিটি সেশনের শুরুতে নিহত এই দুই শিক্ষার্থীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৮ মে) সকালে ডক্টরাল ডিগ্রি প্রদানের বিশেষ অনুষ্ঠানে অ্যারেনার ফ্লোরে দুটি খালি চেয়ারে গ্র্যাজুয়েশন গাউন বা রেগালিয়া রাখা থাকবে, যা সম্পূর্ণভাবে নাহিদা ও জামিলের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হবে। এ বছর মোট ৩৫৩ জন ডক্টরাল ডিগ্রি প্রাপকদের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত থাকবে।

২৭ বছর বয়সী জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি গত ১৬ এপ্রিল শেষবারের মতো জনসমক্ষে এসেছিলেন। এর কয়েক দিন পর তাদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এক সপ্তাহেরও বেশি সময় পরে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে জামিলের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। এর ঠিক দুদিন পরে ম্যানগ্রোভ বনের কাছে নাহিদার খণ্ডিত দেহাবশেষ পাওয়া যায়।

এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়েহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে অস্ত্রসহ হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে এবং বর্তমানে তিনি হিলসবোরো কাউন্টি জেলে বিনা জামিনে আটক রয়েছেন।

এই মেধাবী দুই শিক্ষার্থীর অকালপ্রয়াণে বিশ্ববিদ্যালয় কমিউনিটি এবং স্থানীয় বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরণোত্তর এই ডিগ্রি তাদের পরিবারের জন্য এক বেদনাদায়ক কিন্তু গর্বের স্বীকৃতি হবে বলেই আশা করা হচ্ছে।

এদিকে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে গতকাল মঙ্গলবার জানায়, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে ৪ মে জামিল আহমেদ লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়।

জামিল আহমেদ লিমনের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকায়। তিনি জহুরুল হকের ছেলে। আর নাহিদা সুলতানা বৃষ্টির বাড়ি মাদারীপুর সদর উপজেলার কোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর এলাকায়। তিনি জহিরুদ্দিনের মেয়ে। লিমনের মরদেহ জামালপুরে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

জে.এস/

নাহিদা বৃষ্টি জামিল আহমেদ লিমন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

🕒 প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250