মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

মে মাসে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪৯ অপরাহ্ন, ২রা জুন ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

সদ্য বিদায়ী মে মাসে দেশে স্বাভাবিকের চেয়ে প্রায় ৬৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। এ মাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে। এপ্রিলের পর দেশের দ্বিতীয় সর্বোচ্চ তপ্ত মাস মে। সেই মাস বৃষ্টিতে ভিজেছে পুরো দেশ।

দেশে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয় জুন মাসে। সেই মাসে বৃষ্টি কতটা হবে? আবহাওয়া অধিদপ্তর বলছে, এ মাসে স্বাভাবিক বা এর চেয়ে কম বৃষ্টি হতে পারে। তবে সেখানে একটা ‘যদি’ আছে। কী সেটা?

আবহাওয়া অধিদপ্তর আজ সোমবার (২রা জুন) দেওয়া জুন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে সেই ‘যদি’র ব্যাখ্যা দিয়েছে। সেখানে বলা হয়েছে, এ মাসে এক থেকে দুটি লঘুচাপ হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপও হতে পারে। তবে সেখানেও একটা ‘কিন্তু’ আছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এ মাসের মাঝামাঝি; কিন্তু এর প্রভাব বাংলাদেশের দিকে কতটা পড়বে তা অনিশ্চিত এখনো। কারণ, এখন পর্যন্ত দেখা যাচ্ছে, নিম্নচাপের বড় প্রভাব না–ও পড়তে পারে। আর তা যদি না পড়ে; তবে বৃষ্টি বেশি না–ও হতে পারে।

এইচ.এস/

আবহাওয়ার পূর্বাভাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250