রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু *** নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ *** নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার *** বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে *** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান *** হুতিদের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন প্রশ্ন *** ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত *** হুতিদের হাতে বাব আল–মানদেব, বিলিয়ন ডলারের হামলার পরও কেন থামল যুক্তরাষ্ট্র, শক্তির নেপথ্যে কী

আগামী সপ্তাহে কানাডায় প্রবাসীদের ভোটার করার কাজ শুরু হবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ৫ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহে কানাডায় বাংলাদেশি প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার (৫ই মে) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, অস্ট্রেলিয়ায় ভোটার নিবন্ধনের কার্যক্রম চালু করা হয়েছে। এখন মোট আটটি দেশে ভোটার নিবন্ধনের কার্যক্রম চলছে।

৪০টি দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা আছে জানিয়ে এনআইডির মহাপরিচালক বলেন, অন্যান্য দেশে এ কার্যক্রম চালু করার ক্ষেত্রে দূতাবাসে জায়গার সংকট আছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করা হয়েছে। আগামী সপ্তাহে আন্তমন্ত্রণালয় সভা করা হবে, যাতে সমস্যা সমাধান করে ৪০টি দেশে ভোটার নিবন্ধনের কার্যক্রম এগিয়ে নেওয়া যায়।

এনআইডির সেবা আরও সহজ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে হুমায়ুন কবীর বলেন, মানুষের সেবা নিশ্চিত করার জন্য যৌক্তিক আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। এনআইডি সংশোধন–সংক্রান্ত যেসব আবেদন ঝুলে আছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হচ্ছে।

এইচ.এস/

নির্বাচন কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন, কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

‘পরকীয়া’ সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250