শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

১৯ দিনে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার সাড়ে ১০ হাজার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ‘ডেভিল হান্টে’ সারাদেশে আরও ৬৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গত ৮ই ফেব্রুয়ারি থেকে বুধবার (২৬শে ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত ১৯ দিনে অপারেশন ডেভিল হান্টে মোট ১০ হাজার ৫৭০ জন গ্রেফতার হয়েছেন।

বুধবার (২৬শে ফেব্রুয়ারি) বিকালে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারাদেশ থেকে আরও ৬৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও ১ হাজার ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে সারাদেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ১ হাজার ৬৯০ জন।

আসামি গ্রেফতারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করেছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। ২৪ ঘণ্টার অভিযানে; ১টি ৪.৫ এম এম পিস্তল, ১টি এলজি, ১টি শুটারগান, ১টি দেশীয় একনলা বন্দুক, ১টি ম্যাগাজিন, ৭টি কারতুজ, ১টি রাইফেলের গুলি, ১টি স্টিলের দেশীয় কুড়াল, ১টি ধারালো চাপাতি, ১টি রামদা, ১টি লোহার শাবল, ১টি ক্ষুর, ২টি সুইচ গিয়ার ও ২টি লোহার রড উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে গত ৮ই ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। এতে পুলিশ-র‌্যাবের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নিচ্ছেন।

ওআ/কেবি

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250