সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি *** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো

নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো জার্মানি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জসুয়া কিমিচকে নতুন অধিনায়ক ঘোষণা করেছে জার্মানি। সোমবার (২রা সেপ্টেম্বর) তার হাতে জার্মান ফুটবল দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়।

সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের পর গেল ১৯শে আগস্ট অবসর নেন জার্মানির অধিনায়ক ইলকায় গুন্দোয়ান। সে সময় থেকে জার্মানির জাতীয় ফুটবল নেতৃত্বশূন্য ছিল। ১৪ দিন পর জার্মানির দায়িত্ব নিলেন কিমিচ। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া উয়েফা ন্যাশনস লিগে জার্মানিকে নেতৃত্ব দেবেন তিনি।

কিমিচের সহকারী হিসেবে থাকবেন আরও দুইজন- রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার ও আর্সেনালের ফরোয়ার্ড কাই হাভের্টজ।

ন্যাশনস লিগে জার্মানির প্রথম খেলা আগামী শনিবার হাঙ্গেরির বিপক্ষে। এরপর ১০ই সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে জার্মানি।

আরো পড়ুন : এমবাপ্পের জোড়া গোলে জয় পেলো রিয়াল

জার্মানিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আগে থেকেই আছে কিমিচের। নিয়মিত অধিনায়কের ইনজুরি সাপেক্ষে দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি। নিজের ক্লাব বায়ার্নকেও কয়েক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন কিমিচ।

জার্মান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ক্যারিয়ারে ৯১টি আন্তর্জাতিক ম্যাচে ১৭ বার অধিনায়কের আর্মব্র্যান্ড পরেছিলেন কিমিচ। তাকে গুন্দোয়ানের যোগ্য উত্তরসূরি বলে উল্লেখ করেছেন জার্মানির কোচ হুলিয়ান নাগলসম্যান।

২০২৪ সালের ইউরোর পর একযোগে অবসর নেন জার্মানির ৪ অভিজ্ঞ ফুটবলার। গুন্দোয়ান ছাড়া বাকি ৩ জন হলেন- ম্যানুয়েল ন্যুয়ার, টমাস মুলার ও টনি ক্রুস।

এস/কেবি


জার্মানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250