মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

এমবাপ্পের জোড়া গোলে জয় পেলো রিয়াল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

লা লিগায় অবশেষে গোলখরা কাটাল কিলিয়ান এমবাপ্পে। টানা তিন ম্যাচ গোলহীন থাকার পর চতুর্থ ম্যাচে এসে রিয়ালের জার্সিতে গোলের দেখা পেলেন ফরাসি তারকা। তার জোড়া গোলে বেতিসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতেছে ২-০ ব্যবধানে।

ঘরের মাঠে এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম থেকেই দারুণ দাপুটে ফুটবল উপহার দিয়েছে রিয়াল মাদ্রিদ। পুরো ৪৫ মিনিটই ব্যস্ত থাকতে হয়েছে বেতিসের রক্ষণভাগকে। পাল্টা আক্রমণ করলেও সফরকারীরা সুবিধা করতে পারেনি। বিপরীতে গোলমুখে ১৩ শট নিয়েও হতাশ হয়েছে রিয়াল। 

ম্যাচের ৬৭ মিনিটে ফেদেরিকো ভালভার্দের পাস থেকে প্রথম গোল করেন এমবাপ্পে। ৮ মিনিট পর নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন পেনাল্টি থেকে। বল নিয়ে বক্সে ঢুকে পড়া ভিনিসিয়ুসকে বেতিস গোলরক্ষক ফেলে দিলে প্রথমে অফসাইডের পতাকা তুলেছিলেন লাইন্সম্যান।

আরো পড়ুন : এবার টকশোয় মুখোমুখি রোনালদো-কোহলি!

পরে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আগের ম্যাচে পেনাল্টি কিক নেওয়া ভিনিসয়ুস এবার নিজেই এই দায়িত্ব দেন এমবাপ্পেকে। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি এমবাপ্পে। ম্যাচ শেষে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এই তারকা বললেন, ‘আমি সারা জীবনই গোল করেছি, ভবিষ্যতেও করবো। গোল আসবেই। টানা তিন ম্যাচে গোল না পাওয়াটা আমার জন্য বড় ব্যাপারই ছিল। কিন্তু এমনটা হতেই পারে। আমার ওপর সতীর্থদের আত্মবিশ্বাস আছে।’

লিগ মৌসুমে চার ম্যাচে এটি রিয়ালের দ্বিতীয় জয়। ৮ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান দুইয়ে। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা। রিয়ালের সমান ৮ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ তিন এবং ভিয়ারিয়াল চারে অবস্থান করছে।

এস/কেবি


এমবাপ্পে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250