শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

মিরপুরে টিসিবির পণ্য কিনতে গিয়ে দেয়াল ধসে নিহত বেড়ে ২

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে কলেজের সীমানাপ্রাচীর ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশুও রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানাপ্রাচীর (লাভ রোড-মন্দির রোড এলাকায়) ধসে এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত মোট দুজন নিহত হয়েছেন। এর মধ্যে নাছিমা বেগম পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওই ব্যক্তি পুরুষ। তার পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টিসিবির পণ্য কিনতে নারী-পুরুষসহ অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ কলেজের পেছনের সীমানাপ্রাচীরটি ধসে তাদের ওপর পড়ে কয়েকজন আহত হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে পঙ্গু হাসপাতাল, ঢামেক হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি হাফিজুর রহমান জানান, এ ঘটনায় আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশু রয়েছে। শিশুটি আশঙ্কামুক্ত থাকলেও আহত ব্যক্তিদের মধ্যে এখনো এক-দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

ঘটনার পর কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে পুলিশ। ওসি হাফিজুর রহমান বলেন, ‘আমরা যেটা জানতে পেরেছি, এই ওয়ালটি দীর্ঘদিনের পুরোনো এবং এটি তেমন মজবুত ছিল না। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত আমরা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করছি, যাতে বাকি অংশের দেয়াল ধসে আর কোনো হতাহতের ঘটনা না ঘটে। আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।’

এর আগে বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার জানান, টিসিবির পণ্য বিতরণের সময় কলেজের পেছনের সীমানাপ্রাচীর ধসে সাত থেকে আটজন আহত হন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টিসিবির পণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250