বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা

১২০ কিমি বেগে ধেয়ে আসছে রেমাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ২৩শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল, তা উত্তর-পূর্ব দিকে এগিয়ে আসছে। যা এখন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে- সুস্পষ্ট নিম্নচাপ আরো উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। আগামীকাল শুক্রবার (২৪শে মে) সকালের মধ্যে বঙ্গোপসাগরের মধ্যভাগে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর উত্তর-পূর্ব দিকে এগোতে থাকবে। শনিবার (২৫শে মে) সকালের মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তথ্যানুযায়ী ওমানের নামকরণ আনুসারে এর নাম হবে রেমাল। 

আরো পড়ুন: সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে তীব্র ঝড় হতে পারে

ভারতীয় আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরে উত্তর দিকে অগ্রসর হতে থাকবে রেমাল। রোববার সন্ধ্যার মধ্যে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে পৌঁছাবে। তবে ঘূর্ণিঝড়টির গতিপথ কোন দিকে তা এখন স্পষ্ট করে বলা যাচ্ছে না। 

আবহাওয়াবিদ ওমর ফারুক বলছেন, বর্তমান প্রেডিকশন অনুযায়ী— ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশ, মিয়ানমার বা ভারতের পশ্চিমবঙ্গ, উড়িশ্যা অঞ্চলের দিকেই। তবে এর গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। প্রতিনিয়ত গতিপথ পরিবর্তন করছে; রাতে একটা গতিপথ থাকছে আবার সকালে আরেকটা। তাই লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত না হওয়া পর্যন্ত এমনই থাকবে। নির্দিষ্ট করে বলা যাবে না। তবে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তখন গতিপথ স্থির হবে। সে সময় স্পষ্টভাবে বলা যাবে, এটা কোন এলাকায় বা স্থানে আঘাত হানতে পারে।

তথ্য বলছে- রোববার প্রবল ঘূর্ণিঝড় হিসেবে রূপ নেওয়ার পর বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে পৌঁছাবে রেমাল। এ সময় বেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। এই বেগেই তাণ্ডব চালাতে পারে। সঙ্গে ভারী বৃষ্টি হবে।

এসি/

রেমাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250