মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচটি কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ বুধবার (১৮ই জুন) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে সব জেলা শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, এ বছর বিশ্ব পরিবেশ দিবস গত ৫ই জুন পবিত্র ঈদুল-আজহার ছুটিতে থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগামী ২৫শে জুন দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৫শে জুন ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২৫’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। 

বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তার আওতাধীন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বেশ কিছু কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। এমনকি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে পাঁচটি কর্মসূচি উল্লেখ করে পালনের জন্য নির্দেশ দেওয়া হয়। 

কর্মসূচিগুলো হলো- নিজ নিজ শ্রেণিকক্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা, সবুজ ক্যাম্পাস বিনির্মাণে বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যা করা, পরিবেশ সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশবান্ধব সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে আনা এবং বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্বকে অর্থবহ করতে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা, একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব সামগ্রী বা উপকরণ ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণের জন্য সেমিনারের আয়োজন করা ও পরিবেশ সু-রক্ষার মাধ্যমে একটি বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের করণীয় বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা।

আরএইচ/

মাউশি বিশ্ব পরিবেশ দিবস সব শিক্ষা প্রতিষ্ঠান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250