সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৩৩ পূর্বাহ্ন, ১৯শে মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম সকালে  আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টার মতো চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতে খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে।

এর আগে আজ মঙ্গলবার ভোরে কলমিলতা দুইতলা মার্কেটের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর সূত্রে জানা গেছে, আজ ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। এর কিছুক্ষণ পর ভোর ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করছে। মার্কেটটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়।

জে.এস/

আগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250