বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

১লা জানুয়ারী জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৫ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী ১লা জানুয়ারী ২০২৫ জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষ্যে প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

ওইদিন সকাল ৯টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় (কাকরাইল) চত্বরে প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে জাতীয় পার্টির পক্ষ থেকে।

আরও পড়ুন: ব্যাংক লুট করছে ইসলামি একটি দল: রিজভী

একইদিন বিকেলে ৩টায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মাল্টিপারপাস মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আলোচনা সভায় জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেবেন। 

জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সারাদেশের সকল জেলা, উপজেলা, মহানগর পর্যায়ে অনুরূপ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

এসি/কেবি

প্রতিষ্ঠা বার্ষিকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250