মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

বিচ্ছেদের সুযোগে অভিনেত্রীকে ডোনাল্ড ট্রাম্পের ডেটিংয়ের প্রস্তাব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী এমা থম্পসন। দুইবারের অস্কারজয়ী এ তারকা সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে চাঞ্চল্যকর একটি বিষয় সামনে এনেছেন। প্রায় তিন দশক আগে আমেরিকার ধনকুবের ট্রাম্প নাকি এমাকে ডেটিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। ট্রাম্প তখন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হননি। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে ব্রিটিশ অভিনেত্রী এমা থম্পসন এ ঘটনা শেয়ার করেন। ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং এক চমকপ্রদ ঘটনার মাঝে ট্রাম্পের সেই প্রস্তাবও উঠে আসে আলোচনায়। হ্যারি পটার খ্যাত এই অভিনেত্রী জানান, তার বিবাহবিচ্ছেদের দিনই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করে ডেটের প্রস্তাব দিয়েছিলেন। 

ট্রাম্পকে নিয়ে থম্পসন বলেন, ১৯৯৮ সালে রাজনৈতিক ব্যঙ্গচিত্রভিত্তিক চলচ্চিত্র প্রাইমারি কালারস-এর শুটিং চলাকালে তার ট্রেলারের ভ্যান থেকে একটি ফোন আসে। ফোনের ওপাশ থেকে শোনা যায়, ‘হ্যালো, আমি ডোনাল্ড ট্রাম্প বলছি।’ যদিও শুরুতে তিনি ভেবেছিলেন, এটি কোনো মজা বা প্র্যাঙ্ক কল।

কিন্তু ট্রাম্প সরাসরি বলেন, ‘আমার এখানে কোনো একটি সুন্দর জায়গায় এসে থাকুন, হয়তো আমরা একসাথে ডিনার করতে পারি।’ থম্পসন ভদ্রভাবে উত্তর দেন, ‘খুবই সুন্দর বলেছেন। ধন্যবাদ, আমি ভেবে দেখব।’

যদিও শুরুতে এমা নিশ্চিত ছিলেন না যে, তাকে আসলেই ডোনাল্ড ট্রাম্প কল করেছিলেন কী না। তবে পরে বুঝতে পারেন, এটা ট্রাম্পই ছিলেন। তখন সদ্যই অভিনেত্রীর প্রাক্তন স্বামী মারলা মেপলসের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে।

থম্পসন মনে করেন, ট্রাম্প সম্ভবত সেই সময়ে উপযুক্ত সঙ্গিনী খুঁজছিলেন আর এজন্যই হয়তো তার নম্বর পর্যন্ত বের করে ফেলেছিলেন। সেই ঘটনা প্রসঙ্গে এমা মজা করে আরও বলেন, ‘আমি যদি হ্যাঁ বলতাম, হয়তো আমেরিকার ইতিহাসই অন্যরকম হতো!’ 

উল্লেখ্য, হলিউডে দীর্ঘ চার দশকের অভিনয় জীবন কাটানো এ অভিনেত্রী এখন পর্যন্ত দু’বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প হলিউড অভিনেত্রী এমা থম্পসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250