সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

অবশেষে ডিবি কার্যালয়ে মুশতাক-তিশা দম্পতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৪ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বইমেলা প্রাঙ্গনে দুয়োধ্বনি আর তাড়া খাওয়ার পর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন আলোচিত খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা দম্পতি। এবার নিজের ও স্ত্রীর নিরাপত্তা চাইতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে গিয়েছেন মুশতাক ও তিশা।

সোমবার (১২ই ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মুশতাক-তিশা দম্পতি রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান।

ডিবি সূত্র জানায়, খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা দম্পতি ডিবি কার্যালয়ে এসেছিলেন। এ দম্পতি ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের নিরাপত্তার জন্য আবেদন করেন।

এরআগে, শুক্রবার (৯ই ফেব্রুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় স্ত্রীকে নিয়ে নিজের লেখা বইয়ের প্রচারণায় যান মুশতাক। একপর্যায়ে পাঠক, ক্রেতা ও দর্শনার্থীদের ক্ষোভের মুখে তাড়া খেয়ে মেলা প্রাঙ্গণ ছাড়ে ওই দম্পতি।

এ ঘটনায় পরদিন শনিবার (১০ই ফেব্রুয়ারি) নিজেদের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় জিডি করেন আলোচিত এ দম্পতি।

ওআ/

মুশতাক-তিশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250