শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

পানছড়িতে শুরু সাঁওতালদের দাঁশাই উৎসব ও শারদীয় দুর্গাপূজা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে শুরু হয়েছে সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দাঁশাই উৎসব এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। একই সময়ে এ দুই উৎসবের সূচনায় পাহাড়ি অঞ্চলের সংস্কৃতিতে লেগেছে উৎসবের আমেজ।

আজ শনিবার (২৭শে সেপ্টেম্বর) মহাপঞ্চমী পূজার মধ্য দিয়ে ছয় দিনব্যাপী দুর্গাপূজা এবং সাঁওতালদের দাঁশাই উৎসবের শুভসূচনা হয়েছে। আগামী ২রা অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার সমাপ্তি হবে।

সনাতনী ধর্মাবলম্বীরা যখন অশুভ শক্তির বিনাশ কামনায় দেবী দুর্গার আরাধনায় মগ্ন, ঠিক সেই সময় সাঁওতাল সম্প্রদায় মেতে উঠেছে তাদের আরাধ্য হুদুর দুর্গা বা দাঁশাই উৎসবে। সাঁওতালি সংস্কৃতিতে বছরের একটি মাসের নাম দাঁশাই, যা বাঙালির শরৎকালের সমসাময়িক।

সাঁওতাল স্টুডেন্ট ফোরামের সভাপতি আকাশ সাঁওতাল মুরমু জানান, সাঁওতালরা দাঁশাই উৎসবে প্রকৃতি রূপে দুর্গার আহ্বান ও পূজা করে, দুর্গাপূজার অন্যতম বিষয় হলো দুর্গাকে প্রকৃতি রূপে আরাধনা করা। উভয় উৎসবের দেবী দুর্গার আরাধনা ও পূজা করা হয়।

সাঁওতালরা মূর্তি পূজা করে না, তারা প্রাকৃতিক শক্তিকে পূজা করে। দুর্গাকে তারা খরারোধী শুভ শক্তি ‘বাতাস’ রূপে এবং দুর্গার দুই অনুচর লক্ষ্মী ও সরস্বতীকে বর্ষার পূর্বের ঘূর্ণিঝড় রূপে আহ্বান করা হয়।

পানছড়ি সাঁওতাল সম্প্রদায়ের পুরুষেরা এই উৎসবে ধুতি ও সাদা পোশাকে সজ্জিত হয় এবং মাথায় ময়ূরের পালক ধারণ করে। শুকনো লাউয়ের খোল ও বাঁশ দিয়ে তৈরি বিশেষ বাদ্যযন্ত্র ‘ভুয়ং’ বাজিয়ে পাড়ায় পাড়ায় নাচ-গান করে।

তবে কানুনগোপাড়ার দাঁশাই নৃত্যের নেতৃত্বদানকারী আকাশ মুরমু, রাম হেমরং ও সুক্কু টুডো জানান, তাদের লোককথা অনুসারে দাঁশাই হলো একটি বার্ষিক উৎসব, যেখানে সাঁওতালরা মূলত মহিষাসুরকে শ্রদ্ধা করেন। তাদের বিশ্বাস অনুযায়ী দেবী দুর্গা মহিষাসুরকে হত্যা করায় তারা মহিষাসুরকে উপাস্য দেবতা হিসেবে পূজা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নিরাপত্তা জোরদারের জন্য থানা ও আনসার ভিডিপিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

লোগাং জোন (৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, পূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সব প্রস্তুতি নিয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিজিবি টহল ও ড্রোন ক্যামেরা চলমান থাকবে।

জে.এস/

খাগড়াছড়ি শারদীয় দুর্গাপূজা দাঁশাই উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250