মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

বিশ্বে প্রথম এআই সুন্দরী প্রতিযোগিতা, পুরস্কার ২২ লাখ টাকা!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমানে প্রযুক্তির বদৌলতে মানুষের জীবনযাত্রার মান অনেকটাই সহজ হয়ে গেছে। সব কাজে এআই আপনাকে সাহায্য করতে পারবে। সে হোক রান্নার রেসিপি কিংবা চাকরির সিভি সবই লিখে দিতে পারবে এআই। এআই ইন্টেলিজেন্সি রোবট দিয়ে এখন কত কিছুই না করা হচ্ছে। নিউজ প্রেজেন্টার থেকে শুরু করে স্কুলে পড়ানো, অফিসের কাজ সবই।

এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি মডেলদের নিয়ে আয়োজন হতে চলেছে বিশ্বের প্রথম এআই বিউটি প্রতিযোগিতা। যা আয়োজন করছে ওয়ার্ল্ড এআই ক্রিয়েটর অ্যাওয়ার্ডস (ডব্লিউএআইসি)। বিশ্বজুড়ে এআই ক্রিয়েটরদের সম্মান জানাতে এই আয়োজন। যেই মডেল জিতবেন তাকে মিস এআই শিরোপা দেওয়া হবে। প্রতিযোগিতায় মোট ২০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ লাখ টাকা পুরস্কার রাখা হয়েছে।

আরো পড়ুন : মাথার উপর অনেক চাপ? ভরসা রাখুন ‘সেকেন্ড ব্রেন’-এ

১৪ই এপ্রিল থেকে শুরু হয়েছে মিস এআই-এর এন্ট্রি। যারা এই ধরনের এআই ভিত্তিক মডেল বানিয়ে থাকেন তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। তবে তার সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি থাকতে হবে এবং বয়স হতে হবে ১৮ বছরের বেশি। এরই মধ্যে ডব্লিউএআইসি-এর অফিশিয়াল ওয়েবসাইটে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া।

সুন্দরী প্রতিযোগিতার পাশাপাশি এআই ভিত্তিক ফ্যাশন সামগ্রী এবং পুরুষ মডেলের উপরও জোর দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা। আপাতত মিস এআই কনটেস্ট নারী এআই মডেলের উপর হতে চলেছে যা ১০০ শতাংশ তৈরি করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা। তবে কোন টুলের সাহায্যে এই মডেল বানানো হয়েছে তা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই।

এই মুহূর্তে এআই অবতার বানানোর জন্য কিছু জনপ্রিয় মাধ্যম হল ওপেনএআইয়ের ডাল-ই, মিডজার্নি এবং কোপাইলট। এখানে এসেই সবথেকে বেশি এআই অবতার বানিয়ে থাকে ব্যবহারকারীরা। হাজার হাজার প্রম্পট জমা পড়ে টুলগুলোতে। তবে সেই প্রম্পট থেকে তৈরি সেরা এআই মডেলকেই বেছে নেওয়া হবে বিশ্বের প্রথম মিস এআই।

আয়োজন সংস্থা জানিয়েছে, তিনটি বিষয়ের উপর ভিত্তি করে বিচার করা হবে- সৌন্দর্য, প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়া উপস্থিতি। সৌন্দর্যের ক্ষেত্রে যেমন এআই মডেলের রূপ, তার ডিজাইন, পোশাক ইত্যাদি দেখা হবে।

সূত্র: এনডিটিভি

এস/ আই.কে.জে/

এআই প্রতিযোগিতা এআই সুন্দরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250