সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

সমুদ্রের তলদেশে বিয়ে সারলেন সৌদি যুগল!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমানে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ বেশ জনপ্রিয় বিষয়। অনেকেই পছন্দের কোনো জায়গা ঠিক করে সেখানে গিয়ে বিয়ে করেন। দেশে কিংবা বিদেশে নিজেদের পছন্দের জায়গায় বিয়ে করা এখন ট্রেন্ড। তবে সমুদ্রের তলদেশে বিয়ে একেবারেই নতুন বলা যায়। 

মধ্যপ্রাচ্যভিত্তিক একটি সংবাদমাধ্যম জানায়, সৌদি আরবের এক যুগল লোহিত সাগরের তলদেশে গিয়ে বিয়ে সেরেছেন। হাসান আবু-আল ওলা ও ইয়াসমিন দফতারদার দুজনই সমুদ্র ভালোবাসেন। এই যুগল প্রফেশনাল ডাইভার বা পেশাদার ডুবুরি। প্রায়ই ডাইভ করেন সমুদ্রে। সমুদ্রের তলদেশ তাদের ভীষণ পছন্দ। তাই বিয়ের জন্য গভীর সমুদ্রকে বেছে নেন তারা। বর ও কনেপক্ষের পাশাপাশি তাদের বিয়ের সাক্ষী হয় জলের তলার প্রাণী আর উদ্ভিদরাও। 

সমুদ্রের তলদেশে বিয়ের উদযাপন হবে, এমন সিদ্ধান্ত নেন হাসান ও ইয়াসমিন। সহায়তায় এগিয়ে আসেন তাদের সহকর্মীরা। সৌদি আরবের স্থানীয় ডুবুরি ও সংস্থার সঙ্গে কথা বলে সব প্রস্তুতি নেওয়া হয়। মুখে অক্সিজেন মাস্ক ও অন্যান্য সরঞ্জাম নিয়ে সুইম স্যুটেই হয়েছে বিয়ে। 

আরো পড়ুন : ৫০০ বছরেও এই বই কেউ পাঠোদ্ধার করতে পারেনি!

হাসান আবু-আল ওলা জানান, যেভাবে বিয়ের আয়োজন গভীর সমুদ্রে করা হয়েছিল, এজন্য তিনি ধন্য। এমন আয়োজন বিস্ময়কর ও আনন্দদায়ক। এই মুহূর্ত ভোলার নয় বলেও জানান তিনি।

হাসান আরও বলেন, ‘অনেকে মনে করতে পারেন গভীর সমুদ্রে হয়তো সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। কিন্তু না, আমাদের কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি। অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। এই মধুর অভিজ্ঞতা সারাজীবন সঙ্গে থেকে যাবে আমাদের।’

এদিকে হাসান–ইয়াসমিন যুগলের ডেস্টিনেশন ওয়েডিং দেখে অবাক অনেকে। বিয়ের ছবি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গভীর সমুদ্রে এমন ডেস্টিনেশন ওয়েডিং করবার আগ্রহ প্রকাশ করেছেন নেটিজেনদের অনেকে।

সূত্র : গালফ নিউজ

এস/কেবি

বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250