বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি *** তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর *** রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন *** মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার *** আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী *** বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা *** ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী *** শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির

লোকোমোটিভ ও ক্যারেজ সরবরাহে জার্মানের সহযোগিতা চান রেলপথ উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

লোকোমোটিভ ও ক্যারেজ সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে জার্মানির সহযোগিতা চেয়েছেন রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ বিষয়ে জার্মান রেলওয়ে বিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম স্ট্রটার।

মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর) রেল ভবনে উপদেষ্টার কার্যালয়ে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎকালে তারা এ বিষয়ে আলোচনা করেন।

জার্মান রাষ্ট্রদূত বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ ও জার্মান সরকারের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে। এটি স্বাক্ষরিত হলে প্রয়োজনীয় আর্থিক, কারিগরি ও নীতি সহায়তা দেওয়া সম্ভব হবে।

জনগণের প্রত্যাশা পূরণ করতে বর্তমান সরকার কাজ করছে উল্লেখ করে রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা, জনগণের ভোগান্তি লাঘব এবং জনপ্রত্যাশা পূরণ এ সরকারের প্রধান ম্যান্ডেট।

এ সময় আরও উপস্থিত ছিলেন রেলপথ সচিব আব্দুল বাকী এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী। 

এসি/কেবি 

উপদেষ্টা ফাওজুল কবির খান জার্মান রাষ্ট্রদূত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250