বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতিকে ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র *** অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের *** গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড় *** চড়া মূল্যে নামমাত্র শুল্ক ছাড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক *** ‘অর্ধকোটি’ টাকাসহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক *** নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক *** গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব *** ভারতকে জবাব দেওয়া বড় সাফল্য হিসেবে দেখছেন বিসিবি সভাপতি

বাম চোখের বদলে ডান চোখে অপারেশন করা সেই ডাক্তার গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

রাজধানীর ধানমন্ডি আই হাসপাতালে শিশুর বাম চোখের পরিবর্তে ডান চোখে অস্ত্রোপচার করার ঘটনায় হাসপাতালের চিকিৎসক সাহেদাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আমরা আসামি চিকিৎসক সাহেদাকে গ্রেফতার করি।

ঘটনার পর ওসি বলেছিলেন, ভুক্তভোগী যখনই অভিযোগ দেবেন, তখনি আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেটা যেই অপরাধ হোক না কেন ছাড় দেবো না।

এরআগে মঙ্গলবার (১৪ই জানুয়ারি) বিকালে রাজধানীর ধানমন্ডি আই হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা যায়, চোখে সমস্যার কারণে দেড় বছরের শিশু ইরতিজাকে মঙ্গলবার বিকালে পরিবারের সদস্যরা ধানমন্ডি আই হাসপাতালে নিয়ে যান। বাম চোখের মধ্যে ময়লা জাতীয় বস্তুর উপস্থিতি নিশ্চিত করেন চিকিৎসক। পরে অ্যানেসথেশিয়া দিয়ে সব পরীক্ষা-নিরীক্ষা শেষ করে নেওয়া হয় অস্ত্রোপচার কক্ষে।

অস্ত্রোপচার শেষে পরিবারের সদস্যরা দেখতে পান ইরতিজার বাম চোখের পরিবর্তে অস্ত্রোপচার হয়েছে ডান চোখে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা।

ভুক্তভোগী শিশুর চাচা বলেন, ‘আমার ভাতিজার বাম চোখে সমস্যা ছিল। কিন্তু চিকিৎসক তার ডান চোখে অপারেশন করেছেন। এটা চিকিৎসক বুঝতে পারেননি। পরে আমরাই চিকিৎসককে জানাই, শিশুটির ভুল চিকিৎসা হয়েছে। অপারেশন হওয়ার কথা বাম চোখে। তখন চিকিৎসক বলেন, ও মাই গড, সরি। তিনি শিশুটিকে আবার ওটিতে নিয়ে যান, এরপর বাম চোখে অপারেশন করেন।

শিশুটির মা জানান, চিকিৎসক এ কাজটা করে রোগীকে ছাড়পত্র না দিয়ে পালিয়ে গেছেন।

ওআ/

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতিকে ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড়

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250