বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

চীনের সঙ্গে কার্যক্রম আলাদা করার পরিকল্পনা ব্রিটিশ প্রযুক্তি কোম্পানির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্রিটেনের অন্যতম বৃহৎ মাইক্রোচিপ নির্মাতা প্রতিষ্ঠান ইমাজিনেশন টেকনোলজিস চীনের সঙ্গে কার্যক্রম আলাদা করার বিষয়টি বিবেচনা করেছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি সামরিক সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত কিছু কোম্পানির কাছে প্রযুক্তি সরবরাহ করেছিল।

দ্য টেলিগ্রাফের তথ্যমতে, চীনা মালিকানাকে ঘিরে দীর্ঘদিনের বিতর্কের পর প্রতিষ্ঠানটি নিজেদের ব্যবসা ভেঙে আলাদা করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। চলতি বছরের শুরুতে শীর্ষ নির্বাহীদের মধ্যে আলোচিত এক প্রস্তাবে ইমাজিনেশনকে তিনটি পৃথক ব্যবসায় ভাগ করার কথা বলা হয়।

এর মধ্যে সাংহাইভিত্তিক কার্যক্রম স্থানীয় ব্যবস্থাপনার হাতে তুলে দেওয়ার সম্ভাবনাও ছিল। প্রস্তাব অনুযায়ী, যুক্তরাজ্যভিত্তিক মূল ব্যবসা চালু থাকত এবং এর লাভজনক পেটেন্ট পোর্টফোলিওকে চিপ-লাইসেন্সিং কার্যক্রম থেকে আলাদা করা হতো।

প্রাইভেট ইকুইটি মালিকদের পক্ষ থেকে কোম্পানিটি বিক্রির সম্ভাবনা যাচাই করার সময়ই এই বিভাজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। যদিও ইমাজিনেশন আনুষ্ঠানিকভাবে এই বিভাজনভিত্তিক বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে, তবে গত কয়েক বছরে একাধিকবার ক্রেতা খোঁজার পর ভবিষ্যতে আবারও এই প্রস্তাব পুনর্বিবেচনা করা হতে পারে।

উল্লেখ্য, ২০১৭ সাল পর্যন্ত ইমাজিনেশন লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ছিল। ওই বছর এটি ক্যানিয়ন ব্রিজ নামের একটি প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়, যার সবচেয়ে বড় অর্থায়নকারী চীনা রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট।

বর্তমান মালিকানার অধীনে প্রতিষ্ঠানটি একাধিক অভিযোগের মুখে পড়েছে। এর মধ্যে রয়েছে—কোম্পানির কার্যক্রম চীনে স্থানান্তরের পরিকল্পনা এবং এমন কিছু প্রতিষ্ঠানের কাছে প্রযুক্তি বিক্রির অভিযোগ, যেগুলো পরবর্তীতে কালো তালিকাভুক্ত হয়েছে।

জে.এস/

চীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250