মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

২০ টাকা ঘুষের জন্য ৩৪ বছর পর সাজা পেলেন কনস্টেবল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পুলিশের চাকরিতে ঘুষ যেন নিত্যদিনের কর্ম। পরিস্থিতি যখন এমন তখনই সামনে এসেছে বিচিত্র খবর। ৩৪ বছর আগে ২০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাজা পেয়েছেন পুলিশের এক কনস্টেবল।

শনিবার (৭ই সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবজি বিক্রেতার কাছ থেকে ১৯৯০ সালে ২০ টাকা ঘুষ নিয়েছিলেন এক কনস্টেবল। ঘটনার দীর্ঘ ৩৪ বছর পর আদালত তাকে গ্রেফতারের  নির্দেশ দিয়েছেন। আর অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে।

শাস্তির মুখোমুখি হওয়া ওই কনস্টেবলের নাম সুরেশ প্রসাদ সিংহ। তিনি বারাহিয়ার বাসিন্দা। ১৯৯০ সালে তিনি বিহারের সহরসা রেলস্টেশনে কর্তব্যরত ছিলেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯৯০ সালের ৬ই মে সহরসা স্টেশনের প্ল্যাটফর্ম দিয়ে সবজি বিক্রেতা সীতা দেবী ঝুড়িভর্তি সবজি নিয়ে হেঁটে যাচ্ছিলেন। সুরেশ তাকে দেখে থামতে বলেন। এর পর তিনি তার কানে কানে কিছু বলেন। সঙ্গে সঙ্গে শাড়ির খুঁট থেকে ২০ টাকা বের করে সুরেশের হাতে তুলে দেন সীতা।

আরও পড়ুন: এবার ডেটিংয়ের জন্য ছুটি দিচ্ছে অফিস!

জানা গেছে, বিষয়টি সহরসার স্টেশন মাস্টারের নজরে আসে। তিনি হাতেনাতে সুরেশকে ধরে ফেলেন। তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়। তবে মামলায় অগ্রিম জামিন পান সুরেশ।

এরপর সুরেশ ১৯৯৯ সাল থেকে পলাতক ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তার কোনো খোঁজ মেলেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, মামলার তদন্তে দেখা যায়, সরকারি অফিসে সুরেশ নিজের যে ঠিকানা দিয়েজেন তা ভুয়া। এরপর তাকে গ্রেফতার করে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিশেষ ভিজিল্যান্স বিচারক সুদেশ শ্রীবাস্তব। ডিজিপিকে তার গ্রেফতারের  দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্র: আনন্দবাজার

এসি/কেবি


কনস্টেবল ঘুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250