শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত *** মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান *** ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন *** প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ *** রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি *** সৌদি আরবে সেনা মোতায়েনের কথা নিশ্চিত করল পাকিস্তান, নেপথ্যে কী *** প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর *** প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবরারের নামে সেতু-হল চাইল পরিবার *** ‘তোর বিচারও হবে’ বলে হুমকি স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার, সাংবাদিকদের প্রতিবাদ *** সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ও শাইনপুকুরের বোর্ড পুনর্গঠন

অসুস্থ সোনু নিগম, হঠাৎ কী হলো গায়কের?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩০ পূর্বাহ্ন, ১৯শে জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগছেন। স্নায়ুজনিত সমস্যায় প্রতিটা মুহূর্তে অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। 

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিগত কয়েক সপ্তাহ ধরেই কড়া চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছেন সোনু নিগম। এমআরআই, সিটিস্ক্যান বাদ যায়নি কিছুই। নিত্যদিন কড়া ওষুধও খেতে হচ্ছে এ সংগীতশিল্পীকে। যার প্রভাব পড়েছে তার কর্মজীবনেও। সম্প্রতি গায়কের একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসার পর থেকেই উদ্বিগ্ন তার ভক্ত-অনুরাগীরা। 

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও শেয়ার করে নিয়েছেন সোনু নিগম। সেখানে  জানিয়েছেন, তিনি মারাত্মক যন্ত্রণাদায়ক স্নায়ুজনিত এক সমস্যায় ভুগছেন। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে, নিয়মিত প্রায় সর্বক্ষণ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হচ্ছে তাকে। 

এ সংগীতশিল্পী পিঞ্চড নার্ভ’-এর সমস্যায় ভুগছেন। এই রোগ হলে হাড়, পেশি ও লিগামেন্টের আশপাশের টিস্যুর অতিরিক্ত চাপের ফলে স্নায়ু সংকুচিত হয়ে পড়ে। ফলে স্নায়ুর স্বাভাবিক ক্রিয়া-প্রতিক্রিয়ায় ব্যাঘাত ঘটে। তারই চিকিৎসার অংশ হিসাবে একাধিকবার সিটিস্ক্যান ও এমআরআই করাতে হয়েছে তাকে। নিয়মিত ফিজিওথেরাপিও করতে হচ্ছে। চলছে কড়া ডোজের ওষুধপত্রও। 

কাঁধে ব্যান্ডেজ নিয়ে ভিডিওবার্তায় সোনু নিগম বলেন, আমার স্নায়ুগুলো যেন চিমটি কাটছে! এত যন্ত্রণা হচ্ছে। এক সপ্তাহ ধরে এমআরআই আর সিটিস্ক্যান করাচ্ছি। অনেক ওষুধও খাচ্ছি। 

তিনি বলেন, শুধু তাই নয়, চলতি মাসের শেষের দিকেই মুম্বাইতে একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা। তবে শারীরিক কষ্টকে উপেক্ষা করেই ওই অনুষ্ঠানে পারফর্ম করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ফিজিওথেরাপির সময়েও খুব কষ্ট পাচ্ছেন বলেও জানালেন সোনু নিগম। তিনি বলেন, ফিজিওথেরাপি খুব যন্ত্রণাদায়ক! এখন ব্যথা উপশমের ওষুধ খাচ্ছি। যার ফলে আমার কণ্ঠস্বর একটু ভারি হয়ে রয়েছে।

জানা গেছে, চলতি মাসের শেষের দিকে মুম্বাইতে একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা গায়কের। তবে শারীরিক কষ্টকে উপেক্ষা করেই ওই অনুষ্ঠানে পারফর্ম করার সিদ্ধান্ত নিয়েছেন সোনু নিগম। গায়ক দৃঢ়প্রতিজ্ঞ যে, তিনি যাবতীয় বাধা-বিপত্তি কাটিয়ে মঞ্চে উঠতে পারবেন। কিন্তু সোনুর এহেন শারীরিক পরিস্থিতিতে উদ্যোক্তারা পড়েছেন দুশ্চিন্তায়!

সনু নিগম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ

🕒 প্রকাশ: ০৮:৫৯ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250