বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সৌদি আরবে সেনা মোতায়েনের কথা নিশ্চিত করল পাকিস্তান, নেপথ্যে কী *** প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর *** প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবরারের নামে সেতু-হল চাইল পরিবার *** ‘তোর বিচারও হবে’ বলে হুমকি স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার, সাংবাদিকদের প্রতিবাদ *** সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ও শাইনপুকুরের বোর্ড পুনর্গঠন *** জামায়াত নেতাদের একের পর নারী কেলেঙ্কারির ঘটনা, এবার নিলেন বিধবার টিপসই, পরে ‘বিয়ের দাবি’ *** ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে বিক্ষোভে পুলিশি হামলার নিন্দা *** জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার: স্বরাষ্ট্রমন্ত্রী *** ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ *** বিদেশি শিক্ষার্থীরা কাজ করতে চাইলে যুক্তরাষ্ট্রকে দিতে হবে ৭০ হাজার ডলার

‘তোর বিচারও হবে’ বলে হুমকি স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার, সাংবাদিকদের প্রতিবাদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৫ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ২৪’-এর চট্টগ্রাম বিভাগীয় ইনচার্জ ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল পারভেজকে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

আজ বৃহস্পতিবার এ মানববন্ধন থেকে স্বেচ্ছাসেবক দলের নগর কমিটির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

নগরীর কাজীর দেউড়ি এলাকায় কর্ণফুলী টাওয়ারের (মিডিয়া টাওয়ার) সামনে আজ বিকেলে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন করেন।

সেখানে বক্তারা বলেন, প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকারের প্রতিও হুমকি। এ ধরনের ঘটনা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ভয় ও চাপ তৈরি করে।

তারা বলেন, কোনো প্রতিবেদনের সঙ্গে কারো দ্বিমত থাকলে সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রতিবাদলিপি পাঠানো বা নিজের বক্তব্য তুলে ধরার অধিকার তার রয়েছে। কিন্তু, কোনো প্রতিবেদনকে কেন্দ্র করে সাংবাদিককে হুমকি, ভয় দেখানো বা হয়রানি করা গ্রহণযোগ্য নয়।

তারা আরও বলেন, সাংবাদিকরা জনস্বার্থে তথ্য সংগ্রহ, যাচাই ও প্রকাশ করেন। এ দায়িত্ব পালনের কারণে তাদের নিরাপত্তার জন্য কোনো হুমকি পুরো সাংবাদিক সমাজের জন্যই উদ্বেগের বিষয়।

প্রায় ১৭টি মামলার আসামি ওয়াকিল হোসেন বগা গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়রের কার্যালয়ে অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে পুলিশ সেখানে অবস্থান নেয়। সেখানে সাংবাদিকদের সঙ্গে ওয়াকিলের সহযোগিদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অন্যান্য গণমাধ্যমের মতো চ্যানেল ২৪-ও এ ঘটনায় প্রতিবেদন প্রকাশ করে।

পরদিন বিকেলে সাংবাদিক কামাল পারভেজকে হোয়াটসঅ্যাপে কল করেন ওয়াকিল। পরে ওয়াকিল একটি বার্তাও পাঠান, ইংরেজি অক্ষরে বাংলা শব্দে সেখানে লেখা ছিল, ‘তুই যে আমার নামে মিথ্যা নিউজ করতাসোস টাকা খেয়ে তোর বিচারও হবে..।’

এ ঘটনায় গণমাধ্যমকর্মীরা ক্ষোভের সৃষ্টি করেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করে এ ঘটনার প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, কোনো সাংবাদিককে হুমকি দেওয়াকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা উচিত না। এ ধরনের হুমকি ভবিষ্যতে অন্যান্য সাংবাদিককে স্পর্শকাতর বা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেদন করা থেকে নিরুৎসাহিত করতে পারে।

বক্তারা বলেন, অপরাধীদের কোনো রাজনৈতিক দল নেই। কাউকে জবাবদিহি থেকে রক্ষা করার জন্য রাজনৈতিক পরিচয় ব্যবহার করা যাবে না।

কর্মসূচিতে আমার দেশের ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস, যুগান্তরের সাংবাদিক এম এ কাওসার, বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক ইমরান ইমিসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।

সাংবাদিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250