মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

যুব দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাবের ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি (ঢাকা, ডিস্ট্রিক্ট ৩২৮) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর এসওএস হারম্যান মেইনার কলেজে দ্বাদশ শ্রেণির ৬৪ জন শিক্ষার্থীকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। আনন্দঘন এই অনুষ্ঠানে বক্তারা তরুণদের স্বপ্ন দেখতে, দক্ষতা অর্জন করতে ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করেন। আজ সোমবার (১১ই আগস্ট) সকালে রাজধানীর মিরপুরে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ (২০২১-২২) নায়ার ইসলাম অনুষ্ঠানের শুরুতে ইনার হুইলের ইতিহাস, মূলমন্ত্র ও কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস মনে করিয়ে দেয়—আমরা শুধু বর্তমান নই, ভবিষ্যৎও। কিন্তু সেই ভবিষ্যৎ কেমন হবে, তা নির্ভর করে আমাদের আজকের কাজের ওপর। আপনারা তরুণ হিসেবে নিজেদের দক্ষতা গড়ে তুলুন, নতুন কিছু শিখুন এবং সমাজে অবদান রেখে দেশকে এগিয়ে নিয়ে যান।’

সভাপতি নাজনীন নাহার বলেন, ‘যুবসমাজ শুধু দেশের নয়, পুরো বিশ্বের পরিবর্তনের চালিকা শক্তি। তারা দেশের নানা সমস্যার—বেকারত্ব, বৈষম্য, পরিবেশ দূষণ—সমাধানকারী ও মূল শক্তি। এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করাই সবচেয়ে বড় কাজ। আপনারা (তরুণ) নিজেদের অনুপ্রেরণা হিসেবে গড়ে তুলুন, সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করুন এবং দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যান।’

ডিস্ট্রিক্ট চেয়ারম্যান (২০২২-২৩) শামসুন্নাহার হক তরুণদের উদ্দেশে বলেন, ‘আমরা ভয়কে জয় করব, অলসতাকে হারাব, আর স্বপ্নকে বাস্তবে রূপ দেব। বড় স্বপ্ন দেখুন, অবিরাম শিখুন, আর নিরলসভাবে কাজ করুন।’ এ সময় শিক্ষার্থীরা গত এক মাসে করা ভালো কাজগুলোর কথা শেয়ার করে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন। ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তাসলিমা ইউসুফ, হাবিবা মল্লিক ও সালমা আনোয়ার।

অনুষ্ঠান শেষ করেন কানিজ ফাতেমা ডলি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে এবং বলেন ‘ভালোটাই বেছে নিন, খারাপটাকে ছেড়ে দিন।’ কলেজের অধ্যক্ষ রাফিয়া আখতারের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং শিক্ষার্থীরা মনোযোগ সহকারে অংশগ্রহণ করেন। শেষে ক্লাবের পক্ষ থেকে নাস্তা বিতরণ ও সবাই মিলে একসাথে আনন্দময় মুহূর্তে গ্রুপ ছবি তুলে স্মৃতিময় মুহূর্তের সমাপ্তি ঘটে।

প্রসঙ্গত, সারাদেশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হবে আগামীকাল ১২ই আগস্ট। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’।

আজ সোমবার রাজধানীর সচিবালয়ে সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব উল আলম জানান, দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, চেক বিতরণ, রক্তদান কর্মসূচি এবং যুবকদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।

ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250