বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা

শিশুদের পানির বোতল ও টিফিন বক্সেও দিতে হবে ভ্যাট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

প্লাস্টিকের তৈরি টিফিন বক্স ও পানির বোতলের ওপর ১৫% ভ্যাট আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে টিফিন বক্স ও পানির বোতলের দামও বাড়বে। উৎপাদন পর্যায়ে এই ভ্যাট বসবে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরও বেড়ে যেতে পারে।

গত বৃহস্পতিবার (৯ই জানুয়ারি) শতাধিক পণ্য ও সেবায় বাড়তি ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর বিষয়ে অধ্যাদেশ জারি করেছে সরকার।

টিফিন বক্স ও পানির বোতল এখন মধ্যবিত্ত পরিবারের নিত্যপণ্যে পরিণত হয়েছে। উৎপাদন পর্যায়ে এই ভ্যাট বসলেও শেষ পর্যন্ত তা ভোক্তার ঘাড়েই চাপবে। এতদিন এসব পণ্যে কোনো ভ্যাট ছিল না।

উদাহরণ হিসেবে বলা যায়, একটি প্ল্যাস্টিকের পানির বোতলের দাম যদি হয় ১০০ টাকা, তাহলে উৎপাদন পর্যায়ে এই বোতলের জন্য ১৫ টাকা ভ্যাট দিতে হবে উৎপাদককে। ফলে উৎপাদন পর্যায়ে এই পানির বোতলের দাম ১৫ টাকা বেড়ে যাবে, যা শেষ পর্যন্ত ক্রেতাকেই দিতে হবে। একইভাবে টিফিন বক্সের দামও বাড়বে।

ওআ/কেবি

ভ্যাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250