মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

ব্রাজিল ফুটবলের সভাপতি হতে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ব্রাজিলের ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না বেশ অনেকটা দিন ধরেই। পুরো দলে একপ্রকার পরিবর্তনের হাওয়া লেগেছে। কিন্তু এই হাওয়াবদল খুব একটা কাজে দিচ্ছে না। কোচ দরিভাল জুনিয়রের উড়ন্ত শুরুটাও অনেকটা মাটিতে নেমেছে সময়ে সময়ে। চলতি বছর মহাদেশীয় আসরে শেষ চারেও যেতে পারেনি ব্রাজিল। হারতে হয়েছিল উরুগুয়ের কাছে। বছরের শেষ ম্যাচেও সেই একই প্রতিপক্ষের কাছে হতাশাজনক এক ড্র করেছে সেলেসাওরা।

দেশের ফুটবলের এই দশা দেখে হতাশ রোনালদো নাজারিও। বিশ্বকাপ জয়ী এই স্ট্রাইকারের মতে, একটা বড় পরিবর্তনের বিকল্প নেই। আর সেটা করতে নিতে চান বড় দায়িত্বও। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চান তিনি।

আরো পড়ুন : রোনালদোর গোলও জেতাতে পারেনি আল নাসরকে

নিজের ‘ফেনোমেনোস ফাউন্ডেশন’-এর এক নিলামের অনুষ্ঠানে সম্প্রতি রোনালদো বলেছেন, 'গত কয়েক বছর ধরেই আমি সিবিএফ সভাপতি হওয়ার ব্যাপারে আমার ইচ্ছার কথা বলে আসছি। এতে পরিবর্তন আসেনি। আমরা সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছি, আমি শতভাগ প্রস্তুত। ব্রাজিলিয়ান ফুটবলে একটা বড় পরিবর্তন দরকার। আমি (সভাপতি পদে) প্রার্থী নই, সামনে কোনো নির্বাচন নেই। এটা শুধুই আমার ইচ্ছা।'

ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) পরবর্তী নির্বাচন ২০২৬ সালের মার্চের জন্য নির্ধারিত হয়েছে। তার আগে রোনালদোর এমন মন্তব্য বলে দেয়, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন।

ব্রাজিলিয়ান গণমাধ্যম বলছে, যদি সিবিএফের সভাপতি হন রোনালদো, তাহলে তার প্রথম কাজ হবে কোচ বদল করা। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা, যিনি ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ, তাকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগের আপ্রাণ চেষ্টা চালাবেন রোনালদো।

এস/ আই.কে.জে/

ব্রাজিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250