মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

রোনালদোর গোলও জেতাতে পারেনি আল নাসরকে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ পূর্বাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সৌদি প্রো লিগে আল কাদসিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে আল নাসর। এতে থেমে গেছে স্টেফানো পিওলির শিষ্যদের টানা ২১ ম্যাচের অপরাজিত যাত্রা।

শুক্রবার (২২শে নভেম্বর) ঘরের মাঠ কিং সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে শুরুতে আল নাসরকে এগিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোই। তবে পর্তুগিজ তারকার গোলটি ক্লাবের জন্য যথেষ্ট হয়নি ক্লাবর জন্য। লিড তো ধরে রাখতে পারেইনি, শেষ পর্যন্ত হেরেই বসেছে আল নাসর।

৩২ মিনিটে গোল করেন রোনালদো। চলতি মৌসুমে প্রো লিগে এটি পর্তুগিজ ফরোয়ার্ডের সপ্তম গোল। আল নাসরের জার্সিতে সিআরসেভেনের ৫৭তম। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর।

৫ মিনিট পরই সমতায় ফেরে কাদসিয়া। সফরকারী দলের হয়ে গোল করেন হুলিয়ান কুইনোনেজ। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

আরো পড়ুন : ৬৫৪ কোটি টাকায় বাড়ি কিনলেন নেইমার

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫ মিনিটে আল নাসরের দর্শকদের স্তব্ধ করে দেন কাদসিয়ার পিয়েরি এমেরিক ওবামেয়াং। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় হেরেই মাঠ ছাড়তে হয় আল নাসরকে।

১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে প্রো লিগের টেবিলের তৃতীয় স্থানে আছে আল নাসর। এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের দখলে আল ইতিহাদ।

এস/ আই.কে.জে/       


রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250