বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ঋতুপর্ণাকে বাড়ি উপহার দেবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবলে এখন আলোচিত মুখ ঋতুপর্ণা চাকমা। তার ফুটবল নৈপুণ্যে প্রথমবারের মতো বাংলাদেশ জায়গা করে নিয়েছে নারী এশিয়ান কাপে। এরপর উঠে আসে তার পারিবারিক জীবনের সংগ্রামের গল্প। তাকে নতুন বাড়ি উপহার দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রাঙামাটির কাউখালী উপজেলায় বাঁশের বেড়ার একটি বাড়িতে পরিবার নিয়ে থাকেন ঋতুপর্ণা। সেখানে যেতে পাড়ি দিতে হয় দুর্গম পথ। ২০২৪ সাফ জয়ের পর স্থানীয় প্রশাসনের কাছ থেকে বাড়ি করার জন্য জমি পেয়েছিলেন এই ফুটবলার। কিন্তু সেই জমিতে এখনো বাড়ি নির্মাণের কাজ শুরু হয়নি। নিজ জেলায় তাকে এবার বাড়ি বানিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিসিবি। আজ শনিবার (৯ই আগস্ট) বোর্ড সভার পর বিষয়টি নিশ্চিত করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিখার রহমান মিঠু।

বাড়ি নির্মাণের কাজ কীভাবে কবে শুরু হবে তা অবশ্য জানায়নি বিসিবি। ভুটানের লিগ থেকে কয়েকদিনের বিরতি নিয়ে বর্তমানে ঢাকায় আছেন ঋতুপর্ণা। পরশু ফের ভুটানে যাবেন এই ফরোয়ার্ড। বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে আপাতত ব্যস্ত থাকবেন ভুটানের লিগ নিয়ে।

গত মাসে এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। সেই ম্যাচে জোড়া গোল করেন ঋতুপর্ণা। তার দুটি গোল বাংলাদেশকে এনে দেয় অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের টিকিট।

ঋতুপর্ণা চাকমা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250