রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব *** ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬

আমরা প্যালেস্টাইনের পক্ষে ছিলাম, থাকব : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৩ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৪

#

ছবি: ফাইল ছবি(সংগৃহীত)

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা প্যালেস্টাইনের পক্ষে ছিলাম, থাকব। রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আওয়ামী লীগ নেতা আতাউর রহমান শামীম স্মরণে বৃহস্পতিবার (৪ঠা এপ্রিল) দুপুরে প্রেস ক্লাবে আয়োজিত শোকসভায় এ কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ইসরায়েলের এই হামলা এই বর্বরতা, নৃশংসতা মানুষ হত্যার মহোৎসব থামছেই না। মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে। যেটি কল্পনার বাইরে। এই হামলায় মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া প্যালেস্টাইনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব না।

আরো পড়ুন: বেইলি রোডে আগুনের ঘটনায় আরও তিনজন গ্রেফতার

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের নিষেধাজ্ঞার পরেও ইসরায়েল হামলা করেছে। বুধবারের ঘটনার পর পশ্চিমা বিশ্বের বোধোদয় হবে। পশ্চিমা বিশ্ব ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবে। আমরা প্যালেস্টাইনের  পক্ষে ছিলাম থাকব।

মন্ত্রী বলেন, যারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে তারা নিরীহ নারী ও শিশুদের হত্যার জন্য অস্ত্র সরবরাহ করছে। তাই তাদের বোধোদয় হওয়া উচিত।

এইচআ/ 


ড. হাছান মাহমুদ প্যালেস্টাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250