সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

জ্বালানি তেলের পর এবার লঞ্চের ভাড়া বাড়াল সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০১ পূর্বাহ্ন, ৭ই মে ২০২৬

#

ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের পর এবার লঞ্চের ভাড়া বাড়িয়েছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয় অভ্যন্তরীণ নৌ-চলাচলের ভাড়া সংশোধন করে গত মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করে। গতকাল বুধবার প্রজ্ঞাপনটি প্রকাশ্যে আসে। এতে বলা হয়েছে, নতুন ভাড়া মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে।

নতুন হিসাব অনুযায়ী, যেকোনো রুটে লঞ্চের সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, অভ্যন্তরীণ নৌ-পরিবহন বিধিমালা ২০১৯ অনুযায়ী ভাড়া সংশোধন করা হয়েছে।

সংশোধিত হার অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটারের জন্য লঞ্চ ভাড়া প্রতি কিলোমিটারে ১৮ পয়সা বাড়ানো হয়েছে। অর্থাৎ, আগের ২ টাকা ৭৭ পয়সা বেড়ে ২ টাকা ৯৫ পয়সা হয়েছে।

১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ভাড়া ১৪ পয়সা বাড়ানো হয়েছে। অর্থাৎ, ২ টাকা ৩৮ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করা হয়েছে।

জ্বালানি তেল লঞ্চ ভাড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250