মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

বাংলাদেশি হাজিদের সেবায় মিনায় দায়িত্ব পালন করবে ১৮ টিম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০০ অপরাহ্ন, ৩রা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামীকাল বুধবার (৪ঠা জুন) থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। এ দিন হজযাত্রীরা মিনার উদ্দেশে রওনা হবেন। বাংলাদেশি হাজিদের সেবায় মিনায় দায়িত্ব পালন করবে ১৮টি টিম। আজ মঙ্গলবার (৩রা জুন) সৌদি আরবের মক্কা আল মোকাররমায় বাংলাদেশ হজ অফিস থেকে এসব দল গঠন-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল সোমবার হজ মনিটরিং কমিটির সভায় হজযাত্রীদের হজ পালন সহজ ও নিরাপদ করার লক্ষ্যে সুনির্দিষ্ট দায়িত্ব অর্পণ করে বিভিন্ন দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের আলোকেই কাউন্সিলর (হজ) এ আদেশ জারি করে।

সরকারি মাধ্যমে আগত হজযাত্রীদের মিনায় পৌঁছানো ও হজ শেষে মিনা থেকে তাদের হোটেলে ফেরত আনার জন্য চারটি টিম গঠন করা হয়েছে। চারটি টিমে দায়িত্ব পালন করবেন ১০  কর্মকর্তা। 

হজযাত্রীদের পথনির্দেশ ও প্রয়োজনীয় সহায়তায় মিনার ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে নিয়োজিত থাকবে ছয়টি টিম। ছয়টি স্থানে তিন শিফটে প্রশাসনিক, কারিগরি ও প্রশাসনিক সহায়তাকারী টিমের ৮৭ জন কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন।

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের তাঁবু পরিদর্শনে গঠন করা হয়েছে আটটি দল। ২৩ সদস্যবিশিষ্ট এ দলগুলো স্বতন্ত্রভাবে মিনার ৫ নম্বর জোনে বিভিন্ন সেবাপ্রদানকারী কোম্পানির তাঁবু পরিদর্শন করবে।

এইচ.এস/

হজযাত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250