বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি *** তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর *** রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন *** মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার *** আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী *** বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা *** ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী *** শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির

বিমানবন্দরে যাত্রীর সাবান-শ্যাম্পু হাতিয়ে বরখাস্ত ৩ কর্মকর্তা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম জোনে যাত্রীদের সঙ্গে অসদাচরণের ঘটনায় ঢাকা কাস্টম হাউসের ৩ সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৫ই সেপ্টেম্বর) তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (ডিসি) সানজিদা শারমিন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে জানা যায়, দুবাইফেরত এক যাত্রীর ব্যাগ চেকিংয়ের নামে অযথা হয়রানির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারা দায়িত্ব পালনকালে ব্যাগ খুলে চকোলেট, সাবান, শ্যাম্পু ও দুধসহ বিভিন্ন পণ্য হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও যাত্রীদের সঙ্গে অসদাচরণেরও অভিযোগ উঠেছে।  

ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার সানজিদা শারমিন গণমাধ্যমকে বলেন, সহকারী রাজস্ব কর্মকর্তা আল আমিন, আজিজুল হক ও শিমুল চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ওআ/কেবি

বিমানবন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250