শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল

নেপালের বিক্ষোভ নিয়ে যা বলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নেপালে চলমান গণবিক্ষোভের ঘটনায় ভারত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তরুণ প্রজন্মের নেতৃত্বে পরিচালিত এই দুর্নীতিবিরোধী বিক্ষোভে বেশ কয়েকজন হতাহত হওয়ার পর ভারত আজ মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) এই বিবৃতি দিয়েছে। খবর এনডিটিভির।

ভারত সরকার তরুণ প্রাণের এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘একটি ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা আশা করি, সংশ্লিষ্ট সব পক্ষ সংযম বজায় রাখবে এবং শান্তিপূর্ণ উপায় ও আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করবে।’

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, কাঠমান্ডুসহ নেপালের বেশ কয়েকটি শহরে কারফিউ জারি করা হয়েছে। তাই নেপালে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।

এই বিবৃতি থেকে অনুমান করা যায়, কাঠমান্ডু উপত্যকা, বিরাটনগর, হেটাউডা এবং অন্যান্য প্রধান শহুরে কেন্দ্রে বিক্ষোভ তীব্র হওয়ায় নয়াদিল্লির উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে সেখানে কারফিউ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারত-নেপাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250